বৈভব সূর্যবংশীকে নিয়ে মাতামাতি না পসন্দ কপিল দেবের, কী বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি মোটেও পছন্দ নয় কপিলদেব নিখাঞ্জের। তাঁর কথায়, ‘অতিরিক্ত মাতামাতি ছোট্ট বৈভবের উপরে বাড়তি চাপ ফেলবে। ফলে স্বাভাবিক খেলা খেলতে পারবে না।’

গত কয়েক বছর ধরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে প্রচারের আলোকবৃত্তে রয়েছেন ১৫ বছরের বৈভব। সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলার পুরস্কার হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় সিনিয়র দলে জায়গাও পেয়েছিলেন। যদিও দুই ম্যাচের একটিতেও খেলার সুযোগ পাননি। আর বৈভবকে সুযোগ না দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে নেট নাগরিকরা। আইরিশদের বিরুদ্ধে খেলার সুযোগ না পেলেও বৈভবকে নিয়ে মাতামাতি করার বিরাম নেই। অনেকেই তাঁকে শচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন।

বৈভবকে নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ-ও। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বৈভবের যে অসাধারণ প্রতিভা রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ওঁকে নিয়ে বড্ড মাতামাতি হচ্ছে বলে আমার মনে হয়। ধাতস্থ হওয়ার জন্য এবং নিজেকে বড় খেলোয়াড় হিসেবে গড়ার জন্য বৈভবকে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন। ওঁকে এত মাতামাতি করবেন না। তাতে ও নিজেই চাপে পড়ে যাবে।’ তবে বিশ্বকাপজয়ী অধিনায়ক এও মেনে নিয়েছেন, শচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মতোই প্রতিভা রয়েছে বৈভবের। সেই সঙ্গে এও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘প্রতিভা দিয়েই সব কিছু হয় না। দীর্ঘ সময় ধরে লাগাতার অসাধারণ পারফরম্যান্স কোনও খেলোয়াড়কে ‘মহান’ বানায়। টি টোয়েন্টিতে বৈভব নিজের জাত চিনিয়েছে। এত অল্প বয়সে কেউ আগে কেউ এত প্রভাব ফেলেনি। কিন্তু মনে রাখতে হবে আসল পরীক্ষা হচ্ছে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স।’

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়