পুজোতে বিরিয়ানি খেতে পারছেন না, মন খারাপ সৌরভের

প্রতিবারের থেকে এবারের পুজোটা একটু আলাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের থেকে এবারের পুজোটা একটু আলাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। আনন্দে মাতলেও এবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম মেনে চলতে হচ্ছে। আর টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বরাবরই খেতে ভালোবাসেন। প্রত্যেক বছর পুজোতে বিরিয়ানি খান তিনি। কিন্তু এবার ডাক্তারের নির্দেশে আর সেটা করতে পারছেন না বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। তাই বেশ মন খারাপ তাঁর।

সৌরভ বলেন, ‘এখন অনেকটাই সুস্থ আছি। অষ্টমীর দিন নিরামিষ খাচ্ছি। এবার আর বিরিয়ানি খাওয়া হচ্ছে না।’

শুক্রবার আইপিএলের ফাইনাল তাই বুধবার রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি। আর আইপিএল শেষ হলেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে ২৪ অক্টোবর অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। আর প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল পাকিস্তান। এই ম্যাচ দেখেই ফের দেশের ফিরবেন সৌরভ। এমনটাই জানা গিয়েছে।

আইসিসি-র এই মেগা টুর্নামেন্টে ভারত ভালো ফল করবে বলেই আশাবাদী টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩