আইপিএলে রোহিতকে অধিনায়ক করার পক্ষেই সওয়াল সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে না রোহিত শর্মাকে। তবে রোহিতের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, যেভাবে রোহিত শর্মা তিনটি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তা খুবই প্রশংসার যোগ্য।

২০২২ সালে বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন রোহিত শর্মা। এই প্রসঙ্গকে টেনে এনেই সৌরভ জানান, ‘আমি বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীনই রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। রোহিতের মধ্যে অনেক সম্ভাবনা লক্ষ্য করেছিলাম। রোহিতের নেতৃত্বেই ভারত একদিনের বিশ্বকাপের ফাইনালে গিয়েছে। আইপিএলেও তাঁর রেকর্ড যথেষ্টই ভালো। যেভাবে রোহিত দেশকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমি মোটেও বিস্মিত নই। কারণ, আমি জানতাম, ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে।‘ সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেতৃত্ব দিতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। রোহিতের নেতৃত্বেই ৩-১-এ সিরিজ জিতে নিয়েছে ভারত।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রোহিত শর্মা। রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। হার্দিক পাণ্ডিয়া অবশ্য গুজরাট টাইটান্সকে গত দুই মরশুমে নেতৃত্ব দিয়েছে ও গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ানও করেছে।

 

 

 

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা