Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে কড়া বার্তা দিল রাজ্য সরকার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে কড়া বার্তা দিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে কার্যত হুমকি দিয়ে রাখল বাংলার সরকার। উত্তরবঙ্গের বিশ্ববাংলা স্টেডিয়াম নিয়ে রীতিমতো গর্জে উঠলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ওই স্টেডিয়াম ফিরিয়ে নেওয়ার কথা বলে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।

নবমহাকরণে সাংবাদিক সম্মেলন করে অরূপ বিশ্বাস জানান, ‘র‍াজ্য সরকার জলপাইগুড়িতে একেবারে নিজস্ব উদ্যোগে বিশ্ববাংলা স্টেডিয়াম তৈরি করেছিল। ২০১৬ সালের ডিসেম্বর মাসে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে (সাই) সেটা দেওয়া হয়। কিন্তু, গত পাঁচবছরে সেখানে কোনও কাজ হয়নি। এখন সেখানে শুধুমাত্র গরু চড়ে বেড়াচ্ছে।’

সেই সঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী আরও বলেন যে, ‘কেন্দ্রীয় সরকারের তিনজন ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে কিরেণ রিজিজু ছাড়া আর কেউই আমার চিঠির উত্তর দেননি। আর কোনও পদক্ষেপও নেওয়া হয়নি।’

উত্তরবঙ্গের এই স্টেডিয়াম এখন সাইয়ের অধীনে রয়েছে। তারাই স্টেডিয়ামের সমস্ত কিছুর দায়িত্বে রয়েছেন। আর সাই হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অধীনে থাকা একটি সংস্থা।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি