চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, দেব, কোয়েল মল্লিক, শত্রুঘ্ন সিনহা, চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রনীল সেন , রূপঙ্কর বাগচি, অম্বরীশ ভট্টাচার্য সহ বহু তারকা। এসেছেন পরিচালক রমেশ সিপ্পি, কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি চট্টোপাধ্যায়, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ সহ বহু বিশিষ্ট জন। এদিনের মঞ্চ থেকে আরতি চট্টোপাধ্যায় সম্মানিত হলেন বঙ্গবিভূষন সম্মানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই উদ্বোধন করলেন বাংলায় হকি স্টেডিয়ামের।    

যুবভারতী ক্রীড়াঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই হল তারও উদ্বোধন। ২২ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে ভারতের  বৃহত্তম আন্তর্জাতিক মান সম্পন্ন হকি স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়ে প্রায় ২০ কোটি টাকা। এখানে রয়েছে আন্তর্জাতিক মানে সিন্থেটিক টার্ফ, অস্ট্রেলিয়ার মতো উন্নত মানের গ্যালারি, ওইয়ার্ম আপ জোন, দুটি সুসজ্জিত ড্রেসিং রুম, একটি ভিভিআইপি বক্স, দুটি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, একটি আম্পায়ার ও ভিডিও আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম,  সম্প্রচার ও ভিডিও অ্যানালিস্টের জন্য নির্দিষ্ট রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্ণার সহ একাধিক আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই স্টেডিয়াম হবে বাংলার হকি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। ফলে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম হয়ে উঠগতে চলেছে রাজ্যের হকি ক্রীড়া পরিকাঠামোর প্রাণকেন্দ্র। এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের ধ্রুবতারারা। এই স্টেডিয়াম দেখভাল করবে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর।     

প্রসঙ্গত, সারা দেশের মধ্যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশেষ জায়গা নিয়ে রয়েছে। ২০২৫ সালের চলচ্চিত্র উ ৎসবে ৩৯টি দেশের ২১৫টি ছবি দেখানো হবে।  যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক