‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

শনিবার মাঠে নামার আগে হায়াত রিজেন্সিতে সুজিত বসুর উদ্যোগে ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করেন মেসি। তখনই লেডি সুপারস্টারের সঙ্গে দেখা হয় মেসির।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি ম্যাজিক ফিকে হয়ে গেল কলকাতায়! শনিবার (১৩ ডিসেম্বর) লিওনেল মেসির সঙ্গে দেখা করতে যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের একাধিক তারকাদের। কিন্তু মাঝপথেই হয় ছন্দপতন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়া আর কেউ ফুটবল কিংব দন্তির সঙ্গে দেখা করতে পারেননি। মেসিকে দেখতে না পেয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। মাঠে ঢুকে ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ ভক্তরা। ঠিক সেই মুহূর্তেই ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসির সঙ্গে ছবি শেয়ার করেন স্বঘোষিত লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার মাঠে নামার আগে হায়াত রিজেন্সিতে সুজিত বসুর উদ্যোগে ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করেন মেসি। তখনই লেডি সুপারস্টারের সঙ্গে দেখা হয় মেসির। এবং মেসিকে দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারেননি ‘পরাণ যায় জ্বলিয়া রে’ নায়িকা। স্কার্ট-টপ সানগ্লাস পরে অনুষ্ঠানে হাজির হন। এবং ফুটবল তারকার সঙ্গে ছবি তোলেন, ছিলেন মেসির বন্ধুরা।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর তুলোধনা শুরু হয়। কেননা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও ভক্তরা মেসিকে দেখতে পান নি। সেই আবহে শুভশ্রী ড্যাং ড্যাং করে মেসির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। অভিনেত্রী তাঁর ক্যাপশনে জুড়ে দেন, ‘Represented the Bengal Film fraternity at the Goat India tour’। অর্থাৎ বাংলা বিনোদন জগত থেকে মেসির সঙ্গে দেখা করলেন তিনি। তাতেই ক্ষুব্ধ নেটজেনদের। কেউ কেউ দাবি করেছেন, হাজার হাজার টাকা খরচ করে আমরা শুভশ্রীকে দেখতে আসেনি। আবার কেউ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ও লেডি সুপারস্টার বানানটা আগে ঠিক করুন। আপনি লিখেছেন GOAT, তার মানে বোঝায় ছাগল। কিন্তু মেসি হচ্ছেন G. O. A. T। মাধ্যমিকে মনে হয় বাংলা চিহ্নের বিষয়ে কিছু শিক্ষা পাননি। আবার কেউ কেউ বলেছেন, পাবলিকের টাকায় ছবি তুলে নিলেন, লজ্জা নেই! কেউ কেউ আবার ঠাট্টা করে বলেছেন, ‘মেসি আজ শুভশ্রীর সঙ্গে সেলফি তুলতে পেরেছে, এটা তাঁর বিশ্বকাপ জয়ের থেকেও বড় সম্মানের। কেউ কেউ বলেছেন, ‘টিকিট কেটে কেউ মেসিকে দেখতে পারেনি। মেসিকে উৎপাত ছিল শুধুমাত্র সেলিব্রিটি ও নেতা মন্ত্রীদের। আবার কেউ বলেন, মেসির ইচ্ছা ছিল পরান যায় জ্বলিয়া রে গানে আপ্নার সঙ্গে রিল বানাবেন কিন্তু তা হল না। কেউ আবার বলেছেন, ভিআইপি সুবিধা থাকলে যা হয়। কেউ বলেছেন, মেসিকে দেখতে গিয়ে মাসিকে দর্শন। এবার বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন মেসি চিন্তা নেই। অর্থাৎ নেটিনাগরিকদের ক্ষোভ, কেউ তারকাদের দেখতে যায়নি মেসিকে দেখতে গিয়েছিল, রাজনৈতিক খেলায় টিকিট কেটেও মেসির দর্শন পেল না কেউ।

 

লিওনেল মেসির তিনদিনের ভারত সফরে নাক-কান কেটেছে বাংলা। শুক্রবার (১২ ডিসেম্বর) অনেক রাতে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলের রাজপুত্র। ব্যক্তিগত বিমানে চেপে শহরে পা রেখেছিলেন ফুটবল G. O. A. T। তাঁর সঙ্গে ছিলেন দুই বন্ধু সুয়ারেজ এবং পল। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে ঘিরে একাধিক অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু কিছুই হল না। শুধুমাত্র হায়াতে দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে নিজের ৭০ ফুটের মূর্তি ভার্চুয়ালি উন্মোচন করতে পেরেছেন তিনি। কিন্তু মেসিকে নিয়ে জমকালো অনুষ্ঠানের কথা ছিল সল্টলেক স্টেডিয়ামে, যেখানে শাহরুখ খানের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিউডের একাধিক সেলিব্রিটির থাকার কথা ছিল। বিশেষ করে, ফুটবল পায়ে মেসিকে দেখতে চেয়েছিলেন দর্শকরা। সেই কারণেই লাখ লাখ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের হলনা মেসি, হল মন্ত্রী, সেলিব্রিটিদের। মাঠে মেসি ঢুকলেও মাত্র ১০ মিনিট থাকেন। ফুটবল পায়ে তো দূর, তাঁর মুখটা পর্যন্ত দেখতে পারেননি ভক্তরা। মাঠে তাঁকে ঘিরে প্রায় ৭০-৮০ জনের সমাগম ছিল। পাশাপাশি ছিল নেতা-মন্ত্রীদের মেসির সঙ্গে ফটো তোলার ধুম। মেসির সঙ্গে নেতার পরিবারের সেলফি তোলার ধুম।তাতেই হয় ছন্দপতন। মেসি মাঠ থেকে বেরিয়ে যেতেই শুরু হয় যুবভারতী স্টেডিয়াম ভাঙচুর, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন ভক্তরা।এদিকে নির্ধারিত সময়ের আগেই শহর ছাড়েন মেসি। ইতিমধ্যেই এই চরম বিশৃঙ্খলার জন্যে আয়োজকদের দায়ী করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার অভাব ছিল। ইতিমধ্যেই মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এখন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন এবং তদন্দ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এবং দর্শকের ক্ষতি হওয়া টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন পুলিশের ডিজি।

রাতভর তল্লাশি চালিয়ে অবৈধ মদের কারবারি ভাঙল হাওড়া পুলিশ, আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়