বৃষ্টি থাবা বসাল রাজস্থান-মুম্বই ম্যাচেও, ১১ ওভারের খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার কালবৈশাখীর জন্য কলকাতার ইডেন গার্ডেনে ভেস্তে গিয়েছিল কে কে আর আর পাঞ্জাবের ম্যাচ। এবার বৃষ্টি থাবা বসিয়েছে রাজস্থান-মুম্বই ম্যাচেও। বৃষ্টির কারণে হবে১১ ওভারের খেলা।

গুয়াহাটির বারাসপাড়া স্টেডিয়ামে এদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার কলকাতায় যেমন বৃষ্টি আঘাত এনেছিল তেমনি মঙ্গলবারে গুয়াহাটিতে বৃষ্টির কারণেই থমকে যায় আইপিএল ম্যাচ। টানা বৃষ্টির কারণে  রাজস্থান-মুম্বইয়ের বহুল প্রতীক্ষিত  এই ম্যাচ শুরু করা সম্ভব হয়নি সময়মতো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবহাওয়ার সামান্য উন্নতি হলে মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। আউটফিল্ড ভেজা থাকলেও পরিস্থিতি কিছুটা খেলার উপযোগী হওয়ায় ম্যাচটি সম্পূর্ণ বাতিল না করে সংক্ষিপ্ত আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত জানানো হয়, ম্যাচটি ১১ ওভারের হবে, যা স্বাভাবিকভাবেই খেলায় বাড়তি উত্তেজনা  বাড়াবে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাঠের উপর থেকে কভার সরানো ও আনা-নেওয়া করা হচ্ছে।

কম ওভারের ম্যাচ মানেই আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুত উইকেট নেওয়ার লড়াই। ফলে দুই দলের ব্যাটসম্যানদের শুরু থেকেই বড় শট খেলতে দেখা যেতে পারে। অন্যদিকে বোলারদেরও নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে দ্রুত উইকেট তুলতে হবে। এই পরিস্থিতিতে টস জেতা দল বড় সুবিধা পেতে পারে, কারণ সংক্ষিপ্ত ম্যাচে লক্ষ্য তাড়া করা তুলনামূলক সহজ হয়ে দাঁড়ায়। পাশাপাশি ডিউ ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

কম ওভারের খেলা হলেও সকলের মূল নজর থাকবে দাপুটে ব্যস্টম্যান বৈভব সূর্যবংশী ও  বোলার জসপ্রীত বুমরাহর  দিকে। কারণ বৈভব ভালো ব্যাটার হলেও ভোমরার মোকাবিলা করা মোটেও সহজ হবে না। উল্লেখ্য, পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা মুম্বইয়ের এখন ঘুরে দাঁড়াতে চাইবে, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শুরুতেই আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করবে। ম্যাচের ফলাফল অনেকাংশে নির্ভর করতে পারে মুম্বইয়ের বোলিং ইউনিট রাজস্থানের ফর্মে থাকা টপ অর্ডারকে কতটা ভালোভাবে সামলাতে পারে তার ওপর। 

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার