‘চার দিন বাদে ডিগবাজি..’, বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানকে কটাক্ষ গাভাসকরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করছেন, আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তা এখনও বদলাতে পারে। তাঁর মতে, অতীত অভিজ্ঞতা বলছে এই ধরণের সিদ্ধান্ত থেকে পাকিস্তান প্রায়ই শেষ মুহূর্তে পিছু হটে। রবিবার পাকিস্তান সরকার জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত গ্রুপ পর্বের ম্যাচে তারা অংশ নেবে না। তবে গাভাস্কারের বক্তব্য, এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই।

একটি লাইভ অনুষ্ঠানে গাভাস্কার ব্যাঙ্গের সুরে বলেন, ” এতে নতুন কী আছে? আমরা সবাই জানি পাকিস্তানের ক্রিকেটাররা অবসর নেন, আবার কয়েক দিনের মধ্যেই অবসর ভেঙে ফিরে আসেন। ইউ টার্ন নেওয়া তো ওদের স্বভাব।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে তিনি মোটেই আশ্চর্য নন।

আরও পড়ুন: জকোভিচের হৃদয় ভেঙে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ

গাভাস্কার আরও বলেন, সিদ্ধান্ত বদলানো কোনও অস্বাভাবিক বিষয় নয়। ক্রিকেটের ইতিহাসেই এর বহু উদাহরণ রয়েছে। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেটাররাই বারবার দেখিয়েছেন, প্রয়োজনে কীভাবে আগের অবস্থান থেকে সরে আসা যায়। তাই সরকারের পক্ষ থেকেও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা অসম্ভব নয়।

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, সমর্থকদের চাপও এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। ভারত – পাকিস্তান ম্যাচ মানেই বিপুল অগ্রজ, দর্শকসংখ্য এবং আর্থিক গুরুত্ব। ভক্ত, সম্প্রচারকারী সংস্থা এবং আইসিসি সব পক্ষের চাপেই পাকিস্তান সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত বদলাতে বাধ্য হতে পারে বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, রবিবার পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। এই ঘোষণার পরই ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়। গাভাস্কারের মন্তব্য সেই আলোচনার নতুন মাত্রা যোগ করল।

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

‘হোম ওয়ার্ক’ না করায় শিক্ষিকার মার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ বছরের ছাত্রের

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল