যুবভারতীর দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিলেন সুনীল, জেনে নিন কী

তাঁর জোড়া গোলের সুবাদেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর জোড়া গোলের সুবাদেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। অপেক্ষাকৃত দুর্বল দল কম্বোডিয়াকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগাররা। ৬৫ মিনিট মাঠে থেকে পেনাল্টি এবং অনবদ্য একটি হেড থেকে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দিয়েছেন সুনীল ছেত্রী। পুরো ৯০ মিনিট মাঠে থাকলে হয়তো কম্বোডিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকটাও পূর্ণ করে নিতেন তিনি। যদিও সেই জন্য কোনওরকমের আক্ষেপ নেই টিম ইন্ডিয়ার এই ফরোয়ার্ডের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, হ্যাটট্রিক নয়, দলের জয়টাই আসল। সুনীলের মতে, কে কটা গোল করল সেটা নয়, তাদের লক্ষ্য হল এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করা।

গত বুধবার কম্বোডিয়ার বিপক্ষে ভারতের খেলার দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন প্রায় ২৭ হাজার দর্শক। তাদের সমর্থন পেয়ে খুবই খুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক। আগামী শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে কলকাতার দর্শকদের থেকে বেশ ভালোমতোই সমর্থন চাইছেন  সুনীল। 

তিনি বলেন, ‘গত ম্যাচে দর্শকরা যেভাবে আমাদের সমর্থন করেছে, সেটা সত্যিই অতুলনীয়। ওদের খুশি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। শুনেছিলাম খেলা এতো রাতে হওয়ায় খুব বেশি দর্শক স্টেডিয়ামে আসবেন না। কিন্তু ম্যাচের দিন ছবিটা পুরোপুরি পাল্টে যায়। আসা করছি, পরবর্তী ম্যাচগুলিতেও দর্শকদের এমন আনন্দ দিতে পারব। দর্শকদের বলব যে, আফগানিস্তান ম্যাচেও মাঠে আসুন আর আমাদের এইভাবে সমর্থন করুন।’  

 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর