ইতিহাস সৃষ্টি দুই বঙ্গকন্যার, বিশ্ব টেবল টেনিসে মেয়েদের ডাবলসে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া পালক যোগ হল কলকাতার মেয়ে সিন্ড্রেলা দাসের মুকুটে। বিশ্ব টেবল টেনিসে অনূর্ধ্ব ১৯ মেয়েদের ডাবলস ক্রমতালিকায় এক নম্বরে চলে এল সিন্ড্রেলা দাস । তার সঙ্গে একই তালিকায় নাম উঠেছে অপর এক বাঙালি দিব্যাংশী ভৌমিকের। দিব্যাংশী মুম্বইয়ের বাসিন্দা।

মঙ্গলবার যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে এই ভারতীয় জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চাইনিজ তাইপেই এবং ফ্রান্সের জুটি উ জিয়া এন – উ ইং সিয়াং (৩১৯৫) এবং লিয়ানা হোচার্ট – নিনা গুও ঝেন (৩১৭০)। ভারতীয় টেবিল টেনিসে আরও একটি সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। এই প্রথম ভারতের ছয় জন মেয়ে বিশ্ব ডাবলস র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০০ তে জায়গা করে নিয়েছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছে সিন্ড্রেলা এবং দিব্যাংশী। ‘ ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ প্রতিযোগিতায় রীতিমতো চ্যাম্পিয়ন হয়েছে তারা। বার্লিন এবং লিমার প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সিন্ড্রেলা এরপর যাচ্ছে দিল্লি। সেখানেই প্রথমে জাতীয় শিবিরে অংশ নেবে। তারপর বাহরিনে যাবে এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিতে।

ভারতের অন্য খেলোয়াড়দের মধ্যে তানিশা কোটেচা এবং সাইলি ওয়ানি ১৩ তম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত পয়েন্ট ১৫৭৫। দক্ষিণ এশীয় যুব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে সুহানা সায়নি এবং শ্রিয়া আনন্দ ২২ তম স্থানে রয়েছে। দুজনেরই প্রাপ্ত পয়েন্ট ৮৭৫। আল লিস গান এবং স্তুতি কাশ্যপ এই মুহূর্তে রয়েছে ৩৪ তম স্থানে। তাদের ঝুলিতে আছে ৫৬৫ পয়েন্ট। খেইথ ক্রুজ এবং বৈষ্ণবী জয়সওয়াল ৫৬৫ পয়েন্ট দিয়ে ৩৬ তম স্থানে রয়েছে।

দিল্লি আদালতে যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের