এই মুহূর্তে

বিশ্বকাপে টিঁকে থাকার লড়াইয়ে আফগানদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৮ রান

নিজস্ব প্রতিনিধি: নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে শুধু আফগানদের বিরুদ্ধে জিতলেই হবে না, হা পিত্যেশ করে বসে থাকবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য। শুক্রবার বিশ্বকাপে টিঁকে থাকার লড়াইয়ে আফগানদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলেছে অ্যারন ফিঞ্চরা।

অ্যাডিলেডে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। ইনিংসের ১৩ তম বলে সাজঘরে ফেরেন অজি ওপেনার ক্যামেরন গ্রিন। তাঁর অবদান ২ বলে তিন রান। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নারও এদিন ফের ঝলসে উঠতে ব্যর্থ হন। ১৮ বলে ২৫ রান করে নাভিন উল হকের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। ৪ বলে চার রান করে ফেরেন স্টিভ স্মিথও। ৬ ওভারে ৫২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা। এর পরে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নেন মিচেল মার্শ ও মার্কাস স্টইনিস। চতুর্থ উইকেটে দুজনে মিলে ২৮ বলে ৩৪ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত ২৫ রানের মাথায় মুজিব উর রহমানের বলে ক্যাচ আউট হন মার্শ। স্টইনিসের সঙ্গে জুটি বাঁধেন গ্লেন ম্যাক্সওয়েল। বড় সড় রান তোলার লক্ষ্যে দুজনেই মেরে খেলতে থাকেন। ২১ বলে ২৫ রান করে রশিদ খানের বলে  প্যাভিলিয়নে ফেরেন স্টইনিস। তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ।

উইকেট রক্ষক ম্যাথু ওয়াডে, প্যাট কামিংস, কেইন রিচার্ডসনরা কার্যত আয়ারাম-গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হন। যার ফলে ১৫৫ থেকে ১৫৯ রানের মধ্যেই তিন উইকেট হারায় অজিরা। চোখের সামনে একের পর এক সতীর্থের আসা-যাওয়া অসহায়ভাবে দেখতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর দৌলতেই আফগানদের জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা রাখতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ