BREAKING: নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে শ্রীলঙ্কা

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিডনি: বিশ্বকাপের (T20 World Cup) শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকার জন্য নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার (Sri Lanka)। কিন্তু শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একতরফা ম্যাচে কিউইয়দের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করল দাসুন শনাকা (Dasun Shanaka)। ১০২ রানে গুটিয়ে যায় লঙ্কাদের ইনিংস। ৬৫ রানে হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে এশিয়া চ্যাম্পিয়ানরা।   

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই শূন্য রানে আউট হন পাথুম নিশাঙ্কা। মাত্র চার রান করে সাজঘরে ফেরেন অন্য ওপেনার কুশল মেন্ডিজ। তিন বলের মাথায় শূন্য রানে ফেরেন ধনঞ্জয়া ডি’সিলভা। চার রান করেন চারিথ আসালাঙ্কা।  চামিরা করুণারত্নেকে নিয়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন ভানুকা রাজাপক্ষে। দলের ২৪ রানের মাথায় আউট হন চামিরা। অনবদ্য লড়াই করে ৩৪ রানে সাজঘরে ফেরেন রাজাপক্ষে। ওয়ানিন্দু হাসারঙ্গাও তেমন সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা শেষের দিকে কিছুটা লড়াই চালান। কিন্তু যোগ্য সঙ্গতের জন্য কাউকে পাননি। ৩২ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।  

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামলস। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১ রানে, ডেভন কনওয়ে ১ রানে এবং কেনে উইলিয়ামসন ৮ রানে সাজঘরে ফিরে যান। দলের তিন সেরা ব্যাটসম্যান মাত্র ১৫ রানের মধ্যে বিদায় নেওয়ায় কিউইরা কত রান সংগ্রহ করতে পারবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তখনই প্রতিরোধ গড়ে তোলেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। দুজনে জুটি বেঁধে ৮৪ রান সংগ্রহ করে দলের বিপর্যয় রুখে দেন। ২৪ বলে ২২ রান করে বিদায় নেন ড্যারিল মিচেল। জেমস নিশাম ৫ রান করে আউট হন। ইনিংসের শেষ লগ্নে ৬৪ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে বিদায় নেন গ্লেন ফিলিপস। মিচেল সান্তনার ১১ রানে এবং  টিম সাউদি চার রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক