অস্ট্রেলিয়ার কাছে হারল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল অজিরা।  জবাবে ৬ উইকেট খুঁইয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়েছে জস বাটলার বাহিনী। অস্ট্রেলিয়ার কাছে হেরে বড় বিপদে পড়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।   

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের গোড়াপত্তন করতে নেমেই রুদ্রমূর্তি ধারন করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে ছাতু করতে শুরু করেন দুজনে। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে বিধ্বংসী ওয়ার্নারকে (১৬ বলে ৩৯) মইন আলি। পরের ওভারে হেডকে (৩৪ রান) ফেরান জোফ্রা আর্চার। পর পর দুই উইকেট হারানোয় অস্ট্রেলিয়ার রানের গতি খানিকটা শ্লথ হয়ে যায়। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৬৫ রান যোগ করে দলের ভিত শক্ত জায়গায় পৌঁছে দেন অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাক্তিগত ৩৫ রানে লিয়াম লিভিংস্টোনের শিকার হয়ে সাজঘরে ফেরেন মার্শ। দুই বল বাদে ম্যাক্সওয়েলকে (২৮) ফেরান আদিল রশিদ। ছয় নম্বরে নেমেই শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন টিম ডেভিড। যদিও বেশিদূর এগোতে পারেননি তিনি। মাত্র ১১ রান করে ফিরে যান। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়াডে। শেষ ওভারে পর পর দুই বলে সাজঘরে ফেরত যান স্টোইনিস (৩০) ও প্যাট কামিংস (০)। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০১ রান তোলে অস্ট্রেলিয়া।

জয়ের জন্য রানের পাহাড় টপকাতে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ও ফিল সল্ট। আস্কিং রান রেট যাতে কোনও ভাবে হাতের বাইরে না চলে যায় সেই হিসাব কষে খেলতে থাকেন দুজনে। ৭ ওভারে বিনা উইকেট ৭৩ রান যোগ করেন। অষ্টম ওভারে বল করতে এসেই সল্টকে (৩৭) ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন অ্যাডাম জাম্পা। নিজের পরের ওভারে ফের জস বাটলারকে (৪২) সাজঘরের পথ দেখান অজি স্পিনার। পরের ওভারে উইল জ্যাকসকে (১০) ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন মার্কাস স্টোইনিস। চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টো ও মইন আলি প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। বেয়ারস্টোকে (৭) ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন জস হ্যাজলউড। এর পরে একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন মইন। ১৬তম ওভারে তাঁকে (২৫) ফিরিয়ে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন প্যাট কামিন্স। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ২৪ রান যোগ করেন লিয়াম লিভিংস্টোন ও হ্যারি ব্রুক। ১৯তম ওভারে বল করতে এসে লিভিংস্টোনকে (১৫) ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫০ রান। শেষ পর্যন্ত ১৩ রান তুলতে সফল হন হ্যারি ব্রুক (অপরাজিত ২০) ও ক্রিস জর্ডান (অপরাজিত ১)।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১