অর্ধশতরান শিবমের, নেদারল্যান্ডসকে ১৯৪ রানের লক্ষ্য দিলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গ্রুপের শেষ ম্যাচেও দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রানের স্কোর দাঁড় করাতে পারল না টিম ইন্ডিয়া। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শিবম দুবের অসাধারণ ৬৬ রানের ইনিংসের দৌলতে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুললেন সূর্যকুমার যাদবরা।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে দুটি পরিবর্তন ঘটানো হয়। কুলদীপ যাদবের বদলে দলে ফেরেন আর্শদীপ সিংহ। অক্ষর পটেলকে বিশ্রাম দিয়ে খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোরদার ধাক্কা খায় টিম ইন্ডিয়া। তৃতীয় বলেই শূন্য রানে ফিরে যান রান মেশিন আভিষেক শর্মা। টানা তিন ম্যাচে শূন্য করলেন তিনি। তবে অভিষেক ফিরলেও ফর্মে থাকা ঈশান কিশন এবং তিলক বর্মা শুরু থেকেই চালিয়ে খেলার নীতি নেন। পঞ্চম ওভারে দুর্ভাগ্যজনকভাবে আউট হন ঈশান। থাই প্যাড এবং কনুইয়ে লেগে বল ভেঙে দেয় উইকেট। আরিয়ান দত্তের বলে ক্লিন বোল্ড হওয়ার আগে করেন ৭ বলে ১৮। ঈশান ফিরতে রান তোলার গতি অনেকটাই কমে যায়। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সূর্য যাদব এবং তিলক দু’জনেই খুচরো রান নেওয়ার দিকে মন দেন। নবম ওভারের দ্বিতীয় বলে সূর্যের সহজ ক্যাচ ফেলে দেন লেভিট। চার বল পরেই দুর্দান্ত একটি ক্যাচে তিলককে (৩১) ফেরান ফান ডার মারউই।

হাত খুলে চালিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যান সূর্য। লং লেগে তাঁর ক্যাচ ধরলেন পরিবর্ত ফান ডার গুগটেন। ২৮ বলে ৩৪ করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ছয় নম্বরে নামা শিবম দুবে শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন। উল্টো দিকে থাকা হার্দিকও হাত খুলে মারতে থাকেন। দুজনে ৩৫ বলে ৭৬ রান যোগ করেন। বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান শিবম। বাউন্ডারির ধারে দুর্দান্ত ক্যাচ ধরে তাঁকে ফেরান ফান ডার গুগটেন। ৩১ বলে ৬৬ করেছেন শিবম। বড় শট খেলতে গিয়ে শেষ বলে আউট হন হার্দিক। ২১১ বলে ৩০ করেন তিনি। রিঙ্কু সিংহ ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ