শুধু জিতলে হবে না, সেমিতে পৌঁছাতে আজ যে শর্তগুলি মানতে হবে পাকিস্তানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য শুক্রবার ইংল্যান্ড–নিউজিল্যান্ডের ম্যাচের দিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিল পাকিস্তান। শুক্রবার কলম্বোয় টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারানোয় পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা রইল। তবে ভাগ্য যদি সদয় হয় তবেই সেমিতে পৌঁছাতে পারবেন সলমন আলি আঘারা।

কেন পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ?

সমীকরণটা ছিল নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারাতো তাহলে বিদায় নিশ্চিত হত পাকিস্তানের। ইংল্যান্ডের জিতলে তবেই পাকিস্তানের আশা বেঁচে থাকত। সেটাই হয়েছে শুক্রবার। সেমিফাইনালে খেলার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখেছে পাকিস্তান। আজ শনিবার পাল্লেকেলেতে সেমিতে পৌঁছানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।

সুপার এইটের গ্রুপ টু থেকে ইংল্যান্ড ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে । শেষ চারের লড়াইয়ে আরেকটি জায়গা রয়েছে ফাঁকা। সেই লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে । পাকিস্তান দুই ম্যাচ খেলে পেয়েছে ১ পয়েন্ট। তাই সেমিফাইনালে খেলতে হলে আজ পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। তবে সালমান আগাদের জন্য শুধু জয়টা যথেষ্ট নয়। কারণ পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে তাদেরও পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান। তখন দুই দলের পার্থক্য নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। এই মুহূর্তে রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের রান রেট -০.৪৬১, আর নিউজিল্যান্ডের +১.৩৯০। রান রেটের দিক থেকে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকতে হলে পাকিস্তানকে আজ বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে আগে পাকিস্তান ব্যাট করলে আগে ব্যাট ন্যূনতম ৬৪ রানে ম্যাচ জিততে হবে আর পরে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। তবেই সেমিতে যেতে পারবে পাকিস্তান। তা না হলেই আজই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬