জয়বর্ধনের কীর্তি ছুলেন নিশাঙ্কা, তবু জিম্বাবোয়ের কাছে হেরে গেল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটানো সিকন্দর রাজার দল বৃহস্পতিবার হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল দাসুন শনাকার দল। জবাবে ১৯.৩ ওভারে চার উইকেট খুঁইয়ে জয় হাসিল করে নেয় জিম্বাবোয়ে। গ্রুপ লিগে শুধু অপরাজিতই রইলেন না সিকন্দর রাজা, শীর্ষে থেকে পৌঁছলেন সুপার এইটে।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরারা। ওপেনিং জুটিতে ৫৪ রান তুলেছিলেন দুজনে। ব্লেসিং মুজারাবানির বলে ২২ রান করে সাজঘরে ফেরেন পেরেরা। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মেন্ডিস ১৪ রানে আউট হয়ে যান। খানিকবাদে ফেরেন নিশাঙ্কাও। তিনি করেন ৬৬ রান। এদিন এক অনন্য নজির গড়েছেন শ্রীলঙ্কার ওপেনার। টি টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম অর্ধশতরান করেছেন। আর ওই রেকর্ড গড়েছেন মাত্র ২২ ম্যাচে। প্রাক্তন তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। কামিন্দু মেন্ডিস (৭) ও অধিনায়ক দাসুন শনাকা (৬) ব্যর্থ হন। ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন পবন রত্নায়েকে। তিনি ২৫ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন। শেষ পর্যন্ত ১৭৮ রানে থেমে যায় শ্রীলঙ্কার দৌড়।

জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সতর্কভাবে খেলতে থাকেন জিম্বাবোয়ের দুই ওপেনার ব্রিয়ান বেনেথ ও তাড়িওয়ানাসে মারুমণি। দুজনে ৮.৩ ওভারে ৬৯ রান যোগ করে দলের ভিত খানিকটা শক্ত করেন। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বেনেথ ও রায়ান বার্ল ২৯ রান যোগ করেন। ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন বার্ল। চার নম্বরে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন অধিনায়ক সিকন্দর রাজা। ২৬ বলে ৪৫ রান করে আউট হন তিনি। এর পর বেনেথ ও টনি মুনিওঙ্গা তিন বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। বেনেথ ৪৮ বলে ৬৩ ও মুনি্ওঙ্গা তিন বলে আট রানে অপরাজিত থাকেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল