বিনা পারিশ্রমকেই ভারতীয় দলের মেন্টরশিপের দায়িত্বে ধোনি

লক্ষ্য ভারতকে ফের টি-২০ বিশ্বকাপ জেতানো। তাই রবি শাস্ত্রী কোচ থাকা সত্বেও মেন্টর পদে নিয়ে আসা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ভারতকে ফের টি-২০ বিশ্বকাপ জেতানো। তাই রবি শাস্ত্রী কোচ থাকা সত্বেও মেন্টর পদে নিয়ে আসা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। বিরাট কোহলির অধিনায়কত্বে এটাই শেষ বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপে মরুভূমে ভারতের দাপট দেখাতেই ক্যাপ্টেন কুলির বুদ্ধিকে কাজে লাগাতে চাইছে বোর্ড। কিন্তু এই মেন্টরশিপের জন্য কোনও পারিশ্রমিক ধার্য করছেন না ধোনি। এদিন এমনটাই জানিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ।

আগামী ১৭ অক্টোবর থেকে আরব ও ওমানে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। সেখানেই ভারতীয় দলের হয়ে মেন্টরের দায়িত্বে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এদিন জয় শাহ জানিয়েছেন, ‘সাম্মানিক হিসেবেও বোর্ডের কাছ থেকে একটাকাও ধার্য করবেন না মহেন্দ্র সিং ধোনি।’ টি-২০ বিশ্বকাপে ধোনিকে মেন্টর করার কথা ঘোষণা হতেই মাহির ফ্যানেদের মধ্যে উচ্ছাস দেখা যায়। নানা ভাবে বিপর্যস্ত ভারতীয় দলকে আসন্ন বিশ্বকাপে অন্যভাবে পরিচালনার জন্যই ধোনির স্মরনাপন্ন হন সৌরভরা। কারণ একমাত্র ধোনিই পারেন এই ভারতীয় দলের মধ্যে সামঞ্জস্য ফিরিয়ে এনে বিশ্বকাপের হাতছানি দিতে। ২০০৭ সালে এক অনভিজ্ঞ টিম নিয়ে প্রথমবারের জন্য আয়োজিত টি-২০ বিশ্বকাপ জেতেন অধিনায়ক ধোনি। তাই এই ফরম্যাটকে তার চেয়ে বেশি ভালোভাবে চেনার লোকের অভাব রয়েছে।

ধোনি আপাতত ব্যস্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব নিয়ে। দুবাই-এর মাটিতে ধোনির এই দলকে ফের আইপিএল-এর ট্রফি জেতানোর হাতছানি রয়েছে। ফাইনালে পোঁছে ধোনি আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবারে দ্বিতীয় কোয়ালিফাইর রাউন্ডে দিল্লি ও কলকাতার মধ্যে যে জিতবে সেই লড়বে ধোনির সুপার কিংসের সঙ্গে।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩