দেখে নিন, কোথায় হল রশিদ, নবিদের নতুন হোম গ্রাউন্ড

বছরের অধিকাংশ সময়ই লেগে থাকে যুদ্ধবিগ্রহ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের অধিকাংশ সময়ই লেগে থাকে যুদ্ধবিগ্রহ। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফগানিস্তানে  এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। কখনও ভারতের হায়দরাবাদ, আবারও কখনও দেরাদুন। এছাড়া আমিরশাহির দুবাই এবং আবুধাবিকে হোম গ্রাউন্ড বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলেছে আফগান ক্রিকেট দল। তবে এবার এইসব জায়গা ছেড়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে  পা রাখল মহম্মদ নবি, রশিদ খানরা। সেটা হল কাতার। দেশটির রাজধানী দোহাতে আগামী বছরের প্রথম মাসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে আফগানরা।

এমনটাই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি)। বোর্ডের তরফ থেকে একটা বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে একদিনের  সিরিজ। পরের দু’টি ম্যাচ ২৩ এবং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর সিরিজের সবকটি ম্যাচই খেলা হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে’।

এসিবি সূত্রে খবর, ডাচদের বিপক্ষে সিরিজ শেষ হলেই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে আৰগানরা। এরপর সূচিতে রয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান সিরিজও।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের