প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, নেতৃত্ব ছাড়লেন তামিম

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের দলের অধিনায়কত্ব ছাড়লেন বাংলাদেশের তামিম ইকবাল। বৃহস্পতিবার বিসিবির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিনি। এমনকি এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেন তামিম। তারপরেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগে আফগানিস্তান সিরিজের শেষ একদিনের ম্যাচের আগে আচমকাই দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তামিম। তবে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে পরের দিনই তড়িঘড়ি নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেন পদ্মাপাড়ের এই ওপেনার। তারপর নিজের চোটের চিকিৎসার জন্য তিনি পরিবার সহ পাড়ি দেন দুবাইইয়ে। তবে তাঁর চোটের অবস্থা একেবারেই ভাল নয়। তাই দেশে ফিরে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি একদিনের দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার চোটের অবস্থা খুব একটা ভাল নয়। তাই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে দলের ভাল হবে। আর আমার কাছে নিজের অধিনায়কত্বর থেকে দলের স্বার্থ দেখাটাই গুরুত্বপূর্ণ। তাই সকলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। এখন থেকে দলকে যিনি এগিয়ে নিয়ে যাবেন নিজের নেতৃত্ব দিয়ে, আশা করব তিনি দলকে সফলতা এনে দেবেন।’ তবে তামিমের নেতৃত্ব ছাড়ার খবরে স্বাভাবিকভাবেই তাঁর সমর্থকরা খুশি নন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১