রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (৪ জুলাই) রাত থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপে শেষ আটে ওঠার অর্থা‍ৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই। ভারতীয় সময় রাত আড়াইটায়  ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে শেষ দুইবারের বিশ্বকাপ ফাইনালিস্ট ফ্রান্স। আর প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুংসংবাদ ফরাসি শিবিরে। চোটের কারণে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে পারছেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপে’ জানিয়েছে, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ফ্রান্সের চার ম্যাচের তিনটিতে শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই ফুটবলার শুধু ইরাকের বিপক্ষে খেলেননি। নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা শেষ গ্রুপ ম্যাচে একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে ঊরুর চোটে ভুগছেন ২৬ বছর বয়সী চুয়ামেনি। ফলে বিকল্পের কথা ভাবতে হবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁকে।’

শেষ বত্রিশে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে ইতিমধ্যেই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে প্যারাগুয়ে। গুস্তাভো আলফারোর দলটি সৌন্দর্যের চেয়ে বিশ্বাস করে শৃঙ্খলা, ধৈর্য আর সুযোগের অপেক্ষায়।
অন্যদিকে দিদিয়ের দেশেঁর ফ্রান্স প্রতিযোগিতার শুরু থেকেই ছন্দময়, দ্রুতগতির ফুটবল উপহার দিয়েছে। প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপেরা। কাকতালীয় হল, আজকের ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতিও। ২৮ বছর আগে বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে ও ফ্রান্স। প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের ১১৪ মিনিট পর্যন্ত। লঁরা ব্লাঁর গোল্ডেন গোলেই শেষ পর্যন্ত জিতেছিল স্বাগতিকেরা। ফের মুখোমুখি দুই দল। ইতিহাস নতুন করে লেখা হবে, নাকি ফিরে আসবে পুরোনো গল্প—সেই উত্তর মিলবে ফিলাডেলফিয়া স্টেডিয়ামের সবুজ গালিচায়।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম