দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা ১৮ ম্যাচে টসে হার ভারতের, শেষ ওয়ানডেতে দলে কুলদীপ-কৃষ্ণ

নিজস্ব প্রতিনিধি: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে। টস হয়ে গেছে। এবারও টসে হেরেছে ভারত। এই নিয়ে টানা ১৮ বার ভারত একদিনের আন্তর্জাতিকে টসে হারল। অস্ট্রেলিয়া চলতি সিরিজে টানা তৃতীয়বার টস জিতল।

শুভমন গিলের অধিনায়কত্বে চলতি বছর ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে টস জিতেছেন। ইংল্যান্ড সফরে তিনি পাঁচটি টেস্ট ম্যাচেই টসে হেরেছিলেন। তারপর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টেও কপাল খোলেনি শুভমনের। দিল্লি টেস্টে গিল টসে জিতেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিনটি ম্যাচের একটিতেও তিনি টস জিততে পারেননি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৮ বার টস হারল ভারত। ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর। সেই সময় ভারত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। এরপর ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হারে ভারত। সেই শুরু, তারপর থেকে ধারাবাহিকভাবে টসে হেরেছে ভারত।

টানা ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি বার টস হারার রেকর্ড ইতিমধ্যেই গড়ে ফেলেছে ভারত। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডের। তারা টানা ১১ বার টসে হেরেছিল। ভারত যে ১৮ বার টসে হেরেছে, তার মধ্যে ১২ বার শুধু রোহিত শর্মার নেতৃত্বে। কেএল রাহুলের নেতৃত্বে তিনবার, শুভমন গিলের নেতৃত্বে তিনবার টসে হেরেছে মেন ইন ব্লু।

প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন

ম্যাচের জন্য টিম ইন্ডিয়া দুটি পরিবর্তন করেছে। কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন, নীতিশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং শেষ ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন। যদিও ভারত ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে।

সিডনি ওয়ানডেতে ভারতের একাদশ
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ।

সিডনি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনলি, মিচ ওয়েন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ