এই মুহূর্তে




অনুশীলনের সময় বুকের উপর ভেঙে পড়ল খুটি, মৃত্যু জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার রোহতকে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সী জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের। অনুশীলনের সময় বুকে বাস্কেটবলের খুঁটি উল্টে পড়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনা সত্যিই বেদনাদায়ক। অনুশীলনের সময় এহেন পরিণতি হবে তা ভুলেও কেউ ভাবেনি। হার্দিক সোমবার লক্ষ্মণ মাজরার কোর্টে অনুশীলন করছিলেন, ঠিক তখনই খুঁটিটি সামনের দিকে তার বুকের উপর পড়লে তিনি নীচে পিষে যান। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা সাহায্য করতে ছুটে গেলেও কিশোরকে বাঁচানো যায়নি।

ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে হার্দিকে কোর্টে একা অনুশীলন করছে খেলোয়াড়। সে তিনটি বিন্দু দেওয়া লাইন থেকে দৌড়ে গিয়ে লাফিয়ে বাস্কেত বলের নেট স্পর্শ করে। বাস্কেটবল খেলোয়াড়রা তাদের স্কোরিং ক্ষমতা উন্নত করার জন্য এই পদক্ষেপটি অনুশীলন করে। নেট স্পর্শ করার ধাপে প্রথমে সে সফল হয়। তারপর সে আবার কেই কাজ করার সময়ে ঘটে যায় ভয়াবহ ঘটনা। নেট স্পর্শ করার সময়ে খুঁটিটি উপড়ে পড়ে তার বুকের উপর। সঙ্গে সঙ্গে তার বন্ধু এবং খেলার সাথীরা, যারা বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা কোর্টে ছুটে যান। তারা খুঁটিটি তুলে হার্দিককে উদ্ধার করেন, কিন্তু ততক্ষনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। ১৬ বছর বয়সী উঠতি প্রতিভার শুরুর আগেই সব শেষ যায়। মৃত্যু হয় তাঁর।

হার্দিকের প্রতিবেশীরা জানিয়েছেন যে তাকে জাতীয় দলের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং সম্প্রতি একটি প্রশিক্ষণ শিবির থেকে ফিরে এসেছিলেন। তার বাবা, সন্দীপ রাঠি, হার্দিকের এবং তার ছোট ভাইকে তাদের বাড়ির কাছে একটি স্পোর্টস ক্লাবে ভর্তি করেছিলেন যাতে তারা সেখানে খেলা শিখতে এবং অনুশীলন করতে পারে। পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একটি মামলা দায়ের করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

বদলা, যশস্বীর অপরাজিত শতরানে সিংহ বধ করে সিরিজ জিতলেন রাহুলরা

ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ খেলবে বিশ্বের মাত্র সাত দেশ, কারা তারা?

শচিন-দ্রাবিড়-কোহলিদের বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন রোহিত

‘গুরু’ গম্ভীর ও ‘দলপতি’ রাহুলের ভরসার মর্যাদা রাখলেন প্রসিদ্ধ কৃষ্ণ

বিশাখাপত্তনমে শতরান হাঁকিয়ে গিলক্রিস্টকে টপকে গেলেন ডি’কক, কাকে ছুঁয়ে ফেললেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ