‘ঋতুস্রাব শেষ হলে চলে আসিস, …’, পুরুষ নির্বাচকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের মহিলা ক্রিকেটারের

৪৭ বছর পর আইসিসি মহিলা ODI বিশ্বকাপ জিতেছে ভারত। প্রায় ৭ টা দেশকে হারিয়ে এই জয় পেয়েছে ভারত। ২ নভেম্বরের পর থেকেই ইনস্টাগ্রাম খুললে শুধুই ভারতের ঝাঁসির রানিদের এক একটা নজরকাড়া ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ৪৭ বছর পর আইসিসি মহিলা ODI বিশ্বকাপ জিতেছে ভারত। প্রায় ৭ টা দেশকে হারিয়ে এই জয় পেয়েছে ভারত। ২ নভেম্বরের পর থেকেই ইনস্টাগ্রাম খুললে শুধুই ভারতের ঝাঁসির রানিদের এক একটা নজরকাড়া ভিডিও। দেশের মেয়েদের নিয়ে গর্বিত গোটা ভারতবর্ষ। যখন ভারত তাঁদের বিশ্বচ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে এত খুশি, ঠিক সেই সময়েই বাংলা দেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিতর্কের শিরোনামে। তাঁর বিরুদ্ধে জুনিয়র মহিলা খেলোয়াড়দের হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

তাঁর বিরুদ্ধে পেটে লাথি দেওয়া, মারধরের অভিযোগ তুলেছিলেন জাহানারা। এবার বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একই অভিযোগ তুললেন এই টাইগ্রেস খেলোয়াড়। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন যে, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম আমার সঙ্গে একাধিক অনৈতিক আচরণ করেছিলেন। সে আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে পিরিয়ডের দিনক্ষণ জিজ্ঞাসা করেছিল। এবং তারপর বলেছিল, পিরিয়ড শেষ হলে বলিস, তখনই তোকে খেলায় ডাকবো, চলে আসিস।

এমনকী বিশ্বকাপে ম্যাচ শেষ হওয়ার পর যখনই আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন মঞ্জুরুল আমার সঙ্গে হ্যান্ডশেক না করে আমাকে জড়িয়ে ধরতেন।’ এরপর তিনি বলেন, ‘বিসিবিকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা করেনি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। কিন্তু কোনও কিছুতেই আমি বিচার পাইনি। যখন তাদের কাছে অভিযোগ করতাম। দু একদিন ঠিক থাকতো, এরপরেই আবার একই অবস্থা ধারণ করত।’ অর্থাৎ বাংলাদেশে নারীদের কোনও ক্ষেত্রেই স্বাধীনতা নেই। ঋতুস্রাব হলেও তাঁদের বাড়িতে বন্দী থাকতে হবে। খেলায় কোনও অনুমতি নেই। নির্বাচকের মর্জিতেই দল শনাক্ত হবে।

 

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি