বার্সা থেকে বরখাস্ত হওয়া এই কোচের হাতে উঠতে চলেছে নেদারল্যান্ডসের দায়িত্ব

তাঁর কোচিংয়েই হয়তো সবথেকে খারাপ পারফরম্যান্স করেছিল বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাঁর কোচিংয়েই হয়তো সবথেকে খারাপ পারফরম্যান্স করেছিল বার্সেলোনা। তাই তাঁকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল স্পেনের এই খ্যাতনামা ক্লাবটি। কিন্তু বছর কয়েক মাস যেতে না যেতেই যেন লটারি লেগে গেল রোনাল্ড কোয়ম্যানের কপালে। না, এবার আর ক্লাব কোচিং নয়, আন্তর্জাতিক দলের কোচের পদে বসতে চলেছেন বার্সা থেকে বরাখাস্ত হওয়া এই ডাচ প্রশিক্ষক। তিনি এবার নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে চলেছেন। জানা গিয়েছে, আসন্ন কাতার বিশ্বকাপের পরই ডাচ ফুটবল টিমের হটসিটে দেখা যাবে তাঁকে। 

বর্তমানে নেদারল্যান্ডস সিনিয়র ফুটবল দলের দায়িত্বে রয়েছেন লুই ফান গাল। তাঁর কোচিংয়ে বেশ ভালোভাবেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে কমলা ব্রিডেগ। তবে এই তারকা কোচ প্রোটেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বহুদিন ধরেই এই রোগ লুকিয়ে কোচিং করাচ্ছিলেন তিনি। তবে বিষয়টি জানা-জানি হয়ে যাওয়ার পর থেকেই  ৭০ বছর বয়সী এই কোচকে শরীরের কথা ভেবে ছেড়ে দিতে চায় নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। তবে আসন্ন বিশ্বকাপের আগে নয়। যেহেতু ফান গালের হাতধরেই নেদারল্যান্ডস বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করেছে, তাই ফেডারেশন কর্তারা চান তাঁর কোচিংয়েই বিশ্বকাপ খেলুক নেদারল্যান্ডস। 

অন্যদিকে, ইতিমধ্যেই কোম্যানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ডাচ ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে আপাতত তিনবছরের চুক্তি করা হয়েছে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?