মিশরকে হারিয়ে তাক লাগাল ভারতীয় মহিলা ফুটবল দল

পুরুষ যেটা পারেনি, সেটা করে দেখাল ভারতীয় মহিলা ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুষ যেটা পারেনি, সেটা করে দেখাল ভারতীয় মহিলা ফুটবল দল। ইগর স্টিম্যাকের মতো হাইপ্রোফাইল কোচকে এনেও বিন্দুমাত্র উন্নতি ঘটেনি দেশের ফুটবলের। একমাত্র কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে ড্র ছাড়া আর কোনও প্রাপ্তিই হয়নি ব্লু টাইগারদের। গত মাসে বাহরাইন এবং বেলারুশের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে গুরপ্রীত, প্রীতম, মনবীর, অনিরুদ্ধ, সন্দেশদের। তবে পুরুষ না পারলেও দেশের মহিলা ফুটবল দল কিন্তু প্রীতি ম্যাচে মিশরের মতো দলকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে। বুধবার মধ্যরাতে জর্ডনের মাটিতে ‘পিরামিডের দেশ’-এর বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পায় ব্লু টাইগ্রেসরা। ভারতের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মিডিও প্রিয়াঙ্কা দেবী। 

যদিও মহিলাদের ফুটবলের ক্রমতালিকায় ভারতের থেকে ৩৬ ধাপ পিছিয়ে রয়েছে মিশর। ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখাতে থাকে টিম ইন্ডিয়া। ভাগ্যসুপ্রসন্ন থাকলে আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। ১৮ মিনিচের মাথায় এগিয়ে যেতে পারত ভারতীয় নারী দল। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করে ফেলেন অঞ্জু তামাং। তবে ৩২ মিনিটে আসা সুযোগ থেকে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন প্রিয়াঙ্কা। এই গোল আর পরিশোধ করতে পারেনি মিশরের মেয়েরা। 

ভারতীয় মহিলা দলের জয়ে ভীষণ খুশি সুইডিশ কোচ থমাস ডেনারবি। তিনি চান এই জয়ের ধারা বজায় রাখতে। কারণ, আগামী শনিবার মধ্যরাতে জর্ডনের মুখোমুখি হতে হবে ব্লু টাইগ্রেসদের। 

 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?