আফগান অ্যাথলিটদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আইওসি

দেশের শাসন ব্যবস্থা তালিবানদের হাতে যাওয়ার পর থেকে বেশ সমস্যায় পড়েছে আফগানিস্তানের ক্রীড়াবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শাসন ব্যবস্থা তালিবানদের হাতে যাওয়ার পর থেকে বেশ সমস্যায় পড়েছে আফগানিস্তানের ক্রীড়াবিদরা। আর এই তালিকায় সবথেকে বেশি নাম রয়েছে মহিলাদের। কট্টর মৌলবাদী সংগঠনটি মহিলারদের খেলাধুলো করার পুরোপুরি বিরোধী। আর পুরুষদের দিকেও সেইভাবে আগ্রহ দেখায় না। তাই সরকারের তরফ থেকে আফগান ক্রীড়াবিদরা কোনওরকম সাহায্যের কোনও আশার আলো দেখতে পাচ্ছে না। তাদের সামনে এখন শুধুমাত্র আশঙ্কার কালো মেঘ ভাসছে। 

কিন্তু এমন অবস্থাতেই আফগান অ্যাথলিটদের জন্য বড়সড় উদ্যোগ নিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। তাদের তরফ থেকে অ্যাথলিটদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল। একটি বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়েছে আইওসি। সংস্থার প্রেসিডেন্ট থমাস বাখ জানিয়েছেন, ‘আমাদের এই বিচক্ষণ কূটনীতির জন্য অনেক ধন্যবাদ, আফগানিস্তানে বসবাসকারী অ্যাথলিট ও অলিম্পিক সম্প্রদায়ের সদস্যদের আইওসি আর্থিক সহায়তা করবে। আর সেটা তালিবানরা মেনে নিয়েছে’।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগেই প্রায় অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকা ৩০০ আফগান অ্যাটলিট ও সদস্যকে সরিয়ে নিয়েছে। যারা এখনও আটকে রয়েছেন মূলত তাদের কথা মাথায় রেখেই ৫৬০,০০০ ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে আইওসি সংস্থা। 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের