এবার ইস্টবেঙ্গলের কোচ হাবাস?

হঠাৎ করেই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। গত শনিবারই অভিজ্ঞ এই স্প্যানিশ কোচের পদত্যাগ পত্র গ্রহণ করেছে ক্লাব কর্তারা। শেষ কয়েকটি ম্যাচে সবুজ-মেরুনের খারাপ পারফরম্যান্সের দায় নিয়েই নাকি সরে গিয়েছেন আইএসএলের সবথেকে সফল কোচ। যা একপ্রকার অবাক করেছে গোটা দেশের ফুটবল বিশেষজ্ঞদের। হাবাসের এই আচমকা সরে যাওয়ার বিষয়টা এখনও পর্যন্ত পরিষ্কার নয় কারও কাছে।

তাহলে কী দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া এই প্রশিক্ষক কী নতুন কোনও কাজের অফার পেয়েছেন? যেটা নিয়ে তৈরি হয়েছে তুমুল জল্পনা। এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে মানোলো দিয়াজকে নাকি সরিয়ে দিতে পারে এসি ইস্টবেঙ্গল। কারণ, তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। তাই আগামী সোমবারই নাকি হতে পারে একদা রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের দায়িত্বে থাকা এই প্রশিক্ষকের ভাগ্য নির্ধারণ।

তাহলে কি দিয়াজকে সরিয়ে হাবাসকে ইস্টবেঙ্গলের কোচের পদে বসানো হবে? লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থা ‘শ্রী সিমেন্ট’ কি হাবাসকে বিশাল অঙ্কের অফার দিয়েছেন? সেই জন্যই কি দ্রুত সবুজ-মেরুনের পদ থেকে ইস্তফা দিলেন হাবাস? বিভিন্ন মহল থেকে আসছে এরকমই কিছু উড়ো খবর। ইস্টবেঙ্গলের সমর্থকরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দাবি তুলেছেন ইতিমধ্যেই। যা নিয়ে রীতিমতো সরগরম নেটপাড়া। সেটা বাস্তব হলে হাবাসই হতে চলেছেন মশাল বাহিনীর নতুন কোচ। উত্তর পাওয়া যেতে পারে আগামী সপ্তাহেই।    

 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay