এবার হবে দ্বিতীয় ইডেন, রাজারহাটে জমি কিনল সিএবি

ডেন গার্ডেন্সের মতো আরও একটি স্টেডিয়াম বানাতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা সিএবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সের মতো আরও একটি স্টেডিয়াম বানাতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা সিএবি। এই কাজের জন্য রাজারহাটে জমিও কিনেছে বাংলার ক্রিকেট সংস্থা। এখন দেশের প্রায় বেশিরভাগ ক্রিকেট সংস্থারই দু’টি করে মাঠ রয়েছে। তাই সিএবি-র কর্তারাও বহুদিন ধরেই চাইছিলেন ইডেনের বিকল্প হিসেবে আরও একটি মাঠ তৈরি রাখতে। এর আগে ডুমুরজলায় একটা জমি পেয়েছিল। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য সেখানে স্টেডিয়াম তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি। কিন্তু এবার আর সেইরকম কোনও সমস্যা নেই। রাজারহাটের জমি চূড়ান্ত হয়ে গিয়েছে। সেখানেই তৈরি হবে দ্বিতীয় ইডেন।

জানা গিয়েছে, রাজারহাটে প্রায় ৩০ কোটি টাকা দিয়ে ১৪ একর জমি কিনেছে সিএবি। এই বিষয়ে যথেষ্ট অবদার রয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি এদিন ইডেনে এসে দীর্ঘক্ষণ সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন। যার মধ্যে এই নতুন স্টেডিয়ামের বিষয়টাও ছিল। সূত্রের খবর, জমি চূড়ান্ত হয়ে গেলেও কাগজপত্র এখনও হাতে পায়নি সিএবি কর্তৃপক্ষ। 

অনেকদিন ধরেই ইডেনের মতো আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম তৈরি করতে চাইছিল সিএবি-র কর্তারা। এবার তাদের সেই আশা পূর্ণ হতে চলেছে। শহরে আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেখতে পেতে চলেছে ক্রিকেট প্রেমীরা। নতুন এই স্টেডিয়ামকে বেশ সুন্দর করে সাজাতে চায় সিএবি। ইডেনের থেকে দর্শক আসনও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ইডেনের ধাঁচেই গড়ে উঠবে প্রেস কনফারেন্স রুম। পাশাপাশি, পাল্টে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননের চেহারাও। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর