যৌন কেলেঙ্কারির জেরে ইস্তফা অধিনায়ক পেনের

সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে উত্তাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

অধিনায়ক পদে ইস্তফা দিয়েছেন টিম পেন। অধিনায়কের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন দলেরই এক মহিলা কর্মী। বিষয়টি অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনেও গিয়েছে। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তবে এড়িয়ে গিয়েছেন প্রশ্নোত্তরপর্ব। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন পেন। বলেন, ‘অধিনায়ক পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত খুব কঠিন। কিন্তু নিজের কথা ভেবে, পরিবারের কথা ভেবে এবং সর্বোপরি ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করে অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি এই ঘটনার জন্য পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।‘ অধিনায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি পেন তাঁর কৃতকর্মের জন্য পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। পাশাপাশি বোর্ড নতুন অধিনায়কের খোঁজও শুরু করেছে।

হেরাল্ড সাং পত্রিকার খবর অনুসারে, যৌন কেলেঙ্কারির ঘটনাটি ঘটে ২০১৭ সালে। জানা গিয়েছে দলের এক মহিলা কর্মীকে অশ্লীল মেসেজ পাঠান পেন। পরের বছর ওই মহিলা বিষয়টি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে জানায়। পাশাপাশি তিনি সে দেশের মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হন। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত শুরু করে। ঘটনার প্রায় চার বছর বাদে পেন তাঁর অপরাধ কবুল করলেন।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর