আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

World Cup 2023: টিম সাউদিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কিউয়ি কোচ

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবারই কিউই বোলার টিম সাউদির চোট পাওয়া আঙুলে অস্ত্রোপচার হচ্ছে। আর ওই অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে  বিশ্বকাপগামী স্কোয়াডের সঙ্গে ভারতগামী বিমানে তিনি চাপতে পারবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। প্রথম ম্যাচ থেকেই দলের অন্যতম পেসার খেলতে পারবেন বলে মনে করছেন।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কিউইরা। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতায় অংশঅগ্রহণকারী প্রতিটি দলকেই চূড়ান্ত একাদশ ঘোষণা করতে হবে। আর আইসিসির ওই নির্দেশে কিছুটা হলেও বিপাকে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কেননা, দলের অন্যতম পেসার তথা অলরাউন্ডার টিম সাউদির আচমকা চোট সব হিসাব-নিকেশ গুলিয়ে দিয়েছে। গত শুক্রবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। স্লিপে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে তাঁর আঙুলের হাড় স্থানচ্যুত হয়। আগামিকাল বৃহস্পতিবার তাঁর  আঙুলে অস্ত্রোপচার করা হবে। তার পরেই ঠিক হবে সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না।

একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন সাউদি। ১৫৭ ম্যাচে ২১৪ উইকেট নেওয়ার পাশাপাশি টানা তিনটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্বও করেছেন। ফলে তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে শেষ পর্যন্ত চোটের কারণে না পেলে বড়সড় ধাক্কা খাবে কিউইরা। যদিও বৃহস্পতিবার সাউদির অস্ত্রোপচার সফল হবে বলে আশাবাদী কিউই কোচ গ্যারি স্টিড। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘টিম আমাদের কাছে অপরিহার্য খেলোয়াড়। তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। আমরা আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ