বিশ্বকাপে ফের অঘটন, ডেনমার্ককে রুখে দিল তিউনিশিয়া

গোটা ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখা সত্বেও তিউনিশিয়ার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় এরিকসেনদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: কাতার বিশ্বকাপ কী অঘটনের বিশ্বকাপ হয়েই দাঁড়াবে? মঙ্গলবার সন্ধ্যায় প্রথম ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব। আর দ্বিতীয় ম্যাচে একচ্ছত্র আধিপত্য নিয়েও তিউনিশিয়ার বিরুদ্ধে জিততে পারল না ডেনমার্ক। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে।

ম্যাচের শুরু থেকেই তিউনিশিয়াকে চেপে ধরে এরিকসেন-কাসপার ডোলবার্গরা। একের পর এক আক্রমণ তুলে আনে তিউনিশিয়ার বক্সে। কিন্তু কাঙ্খিত গোল পায়নি। উল্টে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল হজম করতে বসেছিল ড্যানিশরা। মাঝ মাঠ থেকে আসা বলটি পেয়েই জেবালি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়েছিলেন। বল জালে জড়ানোর আগে দুর্দান্ত ক্ষিপ্রতায় গোলরক্ষক কাসপার সিমিচেন কোনও ক্রমে  হাত দিয়ে ঠেকিয়ে কর্নারের মাধ্যমে দলকে চরম বিপদ থেকে রক্ষা করেন। এর পরে আক্রমণের ঝড় তুললেও তিউনিশিয়ার রক্ষণ ভেদ করতে পারেননি কাসপাররা।  

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে ডেনমার্ক আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। অধিনায়ক সিমন জায়েরকে বসিয়ে পরিবর্ত ম্যাথিয়াস জেনসেনকে নামান ড্যানিশ কোচ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ৬৯ মিনিটে এরিকসেনের শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন তিউনিসিয়ার গোলরক্ষক ডাহমেন। পরের মিনিটে সুবর্ণ সুযোগ হারায় ডেনমার্ক। কর্নার থেকে আসা বলে মাথা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু কাজের কাজটি করতে পারেননি ওলসেন। গোটা ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখা সত্বেও তিউনিশিয়ার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় এরিকসেনদের।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা