মৌমাছির আক্রমণে দুঘণ্টা খেলা বন্ধ, পালিয়ে বাঁচলেন আলকারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : টেনিস খেলতে গিয়ে যে মৌমাছির তাড়া খেতে হবে সেটা কে জানত। শেষ পর্যন্ত কোনওক্রমে মোমাছির আক্রমণ থেকে বাঁচলেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। মৌমাছির আক্রমণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ রাখতে হয়। পরে খেলা শুরু হলে আলেকজান্ডার জেরেভকে স্ট্রেট সেটে হারিয়ে দেন আলকারাজ।

ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে। ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যে মৌমাছির আক্রমণ শুরু হয়। প্রথমে র‍্যাকেট চালিয়ে মৌমাছির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করেন টেনিস তারকা আলকারাজ। এরপর নিজেই তোয়ালে মুখে ঢেকে বাঁচার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়ার। দর্শকাসন থেকেও লোকেরা উঠে এসে শুরু করেন। মৌমাছির কামড় থেকে বাঁচতে অনেকে আশেপাশের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। প্রায় ১ ঘণ্টা ৪৮ মিনিট খেলা বন্ধ থাকে।

দুই ঘণ্টা পর ফের খেলা শুরু হয়। মৌমাছির আক্রমণে যখন খেলা বন্ধ হয়েছিল তখন প্রথম সেটের খেলা চলছে। স্কোরবোর্ডে তখন ১-১। শেষ পর্যন্ত আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে আলকারাজ জেতেন ৬-৩ ও ৬-১ ব্যবধানে। এবার বিশ্বের দু নম্বর টেনিস তারকা সেমিফাইনাল খেলবেন জানিক সিনারের বিরুদ্ধে। অন্যদিকে অন্য সেমিফাইনালে টনি পল মুখোমুখি হবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে।  

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’