বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে স্পেন। সেই আনন্দে মেতে উঠেছে গোটা দেশের। বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর খেলোয়াদের অনন্য সম্বর্ধনা দেওয়া হয়েছে। স্পেনের জাতীয় ফুটবল দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেওয়ার জন্য দুই স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো গাভিকে দেওয়া হল বিশেষ উপহার। সেই উপহারই সকলকে অবাক করেছে। স্পেনের দুই খেলোয়াড়কে উপহার হিসেবে দেওয়া হয়েছে তাঁদের শারীরিক ওজনের সমপরিমাণ বিখ্যাত স্থানীয় টমেটো।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট্ট শহর ‘লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা’ থেকে উঠে এসেছেন এই দুই তারকা।  রাজধানী মাদ্রিদে জাতীয় দলের সঙ্গে জমকালো অনুষ্ঠান উদযাপনের সকল খেলোয়াড় নিজদের শহরে ফেরেন। নিজেদের শহরে ফেরার পরেই ফ্যাবিয়ান রুইজ এবং গাভিকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। সেই সঙ্গেই তাঁদেরর শহরের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী রীতি মেনে তাদের শারীরিক ওজনের সমান টমেটো উপহার দেয় লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা সিটি কাউন্সিল।  

আরও পড়ুন: বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

শুধু এই উপহারই শেষ  নয়  স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এই দুই তারকার সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। সেই মতো  ‘মারিসমাস’ এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়াম দুটির নতুন নাম হচ্ছে  ‘ফ্যাবিয়ান রুইজ’ এবং ‘পাবলো পায়েজ গ্যভিরা’ (তিনি গাভি নামে বেসি পরিচিত) স্টেডিয়াম। পাশাপাশি, শহরের ‘হুয়ান হোসে ভাকেরো’ অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি কাউন্সিল। রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বজয়ী দলের তারকা উইঙ্গার হেসুস নাভাস, এই তিনজনের এই মনুমেন্টটি তৈরি করা হচ্ছে। 

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা