বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শেষ হওয়ার পরেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক গুইলেরমো ওচোয়া। দীর্ঘ ২২ বছরের গৌরবময় কেরিয়ারের ইতি টেনে মঙ্গলবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করেন ৪১ বছর বয়সি এই কিংবদন্তি ফুটবলার। বিশ্ব ফুটবলে দুর্দান্ত সব সেভ এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত ওচোয়ার বিদায়ে মন ভেঙেছে ফুটবল প্রেমীদের। 

গত সপ্তাহেই ৪১ বছরে পা রাখা ওচোয়া জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তারপরেই নতুন কোনও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা হলেও শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ওচোয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ওচোয়া বলেন, ‘আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।’

আরও পড়ুন: বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক ফুটবলে ওচোয়ার সবচেয়ে বড় কীর্তিগুলোর একটি হলো মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ। এই বিরল রেকর্ড রয়েছে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মতো বিশ্ব ফুটবলের মহাতারকাদের। বিশেষ করে ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে তার দুর্দান্ত গোলকিপিং আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। এই তিনটি বিশ্বকাপেই তিনি ছিলেন মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার জার্সিতে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। সেখানে সাতটি সফল মৌসুম কাটানোর পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে যোগ দিয়ে ইতিহাস গড়েন। মেক্সিকোয় জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম ইউরোপীয় ক্লাবে খেলতে যান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের