ছোটদের এশিয়া কাপের ফাইনালে ব্যর্থ বৈভব, ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

Share:

নিজস্ব প্রতিনধি: শুরুটা ভালো করলেও সেই ফর্ম ধরে রাখতে পারলেন না বৈভব সুর্যবংশী। ছোটদের এশিয়া কাপের ফাইনালে রানের পাহাড় গড়তে ব্যর্থ হলেন বৈভব। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুতেই ব্যাট করে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতকে জয়ের জন্য ৫০ ওভারে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে।  দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে   হচ্ছে খেলা।

পাকিস্তানের সমীর মিনহাস  সেঞ্চুরি করেছেন। তিনি করেছেন ১৭২ রান। মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেন সামির । তিনি অবিশ্বাস্য ১৭২ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়ে তিনি রেকর্ড গড়েছেন। তাঁর এই রানই পাকিস্তানকে ৩৪৮ রান করা ক্ষেত্রে ব্যপক ভূমিকা রেখেছে। উসমান খানের সঙ্গে মিনহাস ৯২ রানের জুটি গড়েন এবং আহমেদ হুসেনের সঙ্গে ১৩৭ রানের বড় জুটি গড়ে মাত্র ৪৩ ওভারেই পাকিস্তানকে ৩০০ রানের গণ্ডি পার করান। পাকিস্তানের আহমেদ হুসেনও   ৫৬ রান করেন। ফিল্ডিংয়ে ভারত খুব খারাপ ফর্মে  ছিল। মিস করেছে  তিনটি ক্যাচ ।  তবে, দেরি হলেও শেষের দিকে বৈভবরা ২৪ বলে পাঁচ উইকেট নেয়। দীপেশ দেবেন্দ্রন তিনটি উইকেট নিয়েছেন।  খিলান প্যাটেল এবং হেনিল প্যাটেল দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ছোটদের এশিয়া কাপে ইতিহাস পাকিস্তানি ব্যাটারের, জিততে ভারতের চাই ৩৪৮ রান

এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বিজয়ী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সফল দল। আটবার (১৯৮৯, ২০০৩, ২০১২, ২০১৩-১৪, ২০১৬, ২০১৮, ২০১৯ এবং ২০২১) ভারত এই শিরোপা জিতেছে। বাংলাদেশ ২০২৩ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে।  পাকিস্তান  ২০১২ সালে শেষবার জয়ী হয়েছিল।  আফগানিস্তান ২০১৭সালে মাত্র একবার করে শিরোপা জিতেছে। উল্লেখ্য, ২০১২ সালের  ফাইনাল ম্যাচটি টাই হয়েছিল, যার  কারণে ভারত ও পাকিস্তানকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা  হয়। তবে ২০২৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই কঠিন হয়ে উঠেছে। ভারত রেকর্ড নবম বারের জন্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট জয়ের লক্ষ্যে রয়েছে।  অন্যদিকে ভারতকে চাপে ফেলে পাকিস্তান ২০১২ সালের পর আবারও শিরোপা  জয়ের চেষ্টা করবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ