বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল না আমেরিকা, জানুন কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফিফা বিশ্বকাপে লজিস্টিক ও প্রশাসনিক সমস্যা যেন শেষই হচ্ছে না। আমেরিকার কঠোর অভিবাসন নীতি  টুর্নামেন্টের প্রস্তুতি পর্বকে ম্লান করে দিচ্ছে। ফুটবল বিশ্বকাপে রেফারির দায়িত্ব পেয়েছিলেন আফ্রিকার সেরা রেফারি ওমর আরতান। নিজের দায়িত্ব পালন করতেই আমেরিকায় পা রেখেছিলেন তিনি। তবে ট্রাম্পের দেশে তাঁকে ঢুকতেই দেওয়া হল না। গত শনিবার দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।

আরতান ফিফার ৫২ জন রেফারির তালিকায় ছিলেন। ৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারি। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। কি কারণে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার কারণ জানায়নি আমেরিকা। এই সিদ্ধান্তে ফুটবল বিশ্ব হতবাক। 

আরও পড়ুন: পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

ফিফা বা সোমালি ফুটবল ফেডারেশন কেউই এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে এই পদক্ষেপের অর্থ হল আরতান আর বিশ্বকাপ রেফারি দলের অংশ থাকছেন না। জানিয়ে রাখা ভাল, সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। গত বছরের শেষ দিকে ট্রাম্প আমেরিকায় থাকা সোমালি  প্রবাসীদের ‘আবর্জনা’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে, কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই ঘটনার আগে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় আরতানের যাতায়াত সহজ করতে বিশেষভাবে তাঁর জন্য কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। তবে তার পরেই পেলেন না আমেরিকায় প্রবেশের অনুমতি। অনেকেই বলছেন, টুর্নামেন্টের জন্য আরতানের অনুপস্থিতি একটি বিরাট ক্ষতি। 

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর