ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশী বর্তমানে বহু তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। মাত্র ১৫ বছর বয়সে সাফল্যের মুকুটে এমন কিছু পালক যুক্ত করেছেন যা সত্যিই প্রসংশনীয়। ব্যাট হাতে দাপট দেখিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। সমস্ত ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। আর সেই ঘটনার মতো স্মরণীয় মুহূর্ত আর কিছুই হতে পারে না। কিন্তু জানেন কি ভারতীয় দলে ডাক পাওয়ার ঘটনা এই তরুণ ব্যাটসম্যানের  জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত  ছিল না। শুনতে অবাক লাগছে নিশ্চই? যদিও সেওটাই স্বাভাবিক। বৈভব নিজেই জানিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় মুহূর্ত কোনটি।

বৈভব সূর্যবংশী তাঁর বিস্ফোরক ব্যাটিং দিয়ে আইপিএল জুড়ে বিশ্বের দাপুটে সব বোলারদের ঘোল খাইয়েছেন।জানিয়েছেন, আইপিএল ফাইনাল শেষে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি যখন তাঁর কাঁধে হাত রেখে কথা বলেছিলেন সেটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার জানিয়েছেন বিরাট কোহলির সঙ্গে কথোপকথনটি ছিল তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দরকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই বিরাট কোহলির বড় ভক্ত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সমর্থন করতেন। বৈভব বলেন, ‘সত্যি বলতে, আমি বিরাট ভাইয়ার অনেক বড় ভক্ত। যখন তিনি আমার কাঁধে হাত রেখে আমার সঙ্গে কথা বললেন, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়েছে।’
বৈভব আরও বলেছেন “তিনি ( বিরাট কোহলি) আমার সঙ্গে যেভাবে কথা বলছিলেন, তাতে মনেই হচ্ছিল না যে তিনি আসলে বিরাট কোহলি। তিনি আমাকে একজন বড় ভাইয়ের মতো করে বুঝিয়েছেন এরপর কী করতে হবে, কিসের ওপর মনোযোগ দিতে হবে এবং কীভাবে নিজের খেলার উন্নতি করতে হবে।’ তরুণ ব্যাটসম্যান জানিয়েছেন, বিরাট তাঁকে সাফল্যের পরেও বাস্তববাদী থাকতে এবং বাইরের কোলাহল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। 

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস