‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশীর গল্প এখন আর শুধু রেকর্ড আর রানের মধ্যেই সীমাবদ্ধ নেই। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে জায়গা করে ইতিহাস গড়েছেন। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে সিনিয়রদের সঙ্গে ভারতীয় দলে খেলবেন তিনি। ‘বেবি বস’ ভেঙেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরের রেকর্ড। ভারতের সেই বিস্ময় বালকের জন্য এবার বিশেষ ব্যবস্থা করল বিসিসিআই। অনেকেই বলছেন বিসিসিআইয়ের এই পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, বোর্ড বৈভবের বয়স এবং প্রয়োজন মতো তাঁর প্রতিভাকেও সমান গুরুত্ব দেয়।

বিসিসিআই জানিয়েছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে নির্বাচিত বৈভব সূর্যবংশীর সঙ্গে তাঁর বাবা-মা ইংল্যান্ড সফরে যেতে পারবেন। বিশেষ অনুমতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, ১৫ বছর বয়সী এই খেলোয়াড়কে বিদেশি পরিবেশে এবং সিনিয়র দলের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘বৈভব এখনও শিশু এবং এই পর্যন্ত সে তাঁর সমবয়সী খেলোয়াড়দের সঙ্গেই ভ্রমণ করেছেন। তবে, সিনিয়র ভারতীয় দলের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হবে, তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তার বাবা-মা বা পরিবারের কোনো সদস্য তাঁর সঙ্গে যেতে পারবেন।’ বৈভবকে বেছে নেওয়া প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘সে তার পারফরম্যান্স দিয়ে দলে নিজের জায়গা অর্জন করেছে। এত অল্প বয়সে চাপের ম্যাচে সে যেভাবে খেলছে তা অসাধারণ। একটি ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা  তাঁর আছে এবং ভবিষ্যতে তাঁকে নিয়ে আমাদের অনেক আশা রয়েছে।’ 

আরও পড়ুন: বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

বৈভব বর্তমানে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন। তাঁর বাবার  শীঘ্রই সেখানে পৌঁছানোর কথা রয়েছে। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, পরিবার যদি ইংল্যান্ড সফরে তাঁর সঙ্গে যেতে চায়, তবে বোর্ড সব ধরনের সম্ভাব্য সহায়তা করবে। জানিয়ে রাখা ভালো, সাধারণত কোনো খেলোয়াড়কে এই সুযোগ দেওয়া হয় না, কিন্তু বৈভবের ব্যাপারটা একটু আলাদা। বিসিসিআই মনে করে যে, একজন তরুণ খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ও নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পারিবারিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ১৭ বছর বয়সে শচিন তেন্ডুলকরের জাতীয় দলে অভিষেক হয়। সেই সময়ে তখন শচিনের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন তাঁর দাদা অজিত। 

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল