ভনকে বয়কট করল ইংল্যান্ডের টিভি চ্যানেলগুলি

আরও কোণঠাসা হয়ে পড়লেন মাইকেল ভন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আরও কোণঠাসা হয়ে পড়লেন মাইকেল ভন। প্রাক্তন এই ইংরেজ অধিনায়ককে  ইংল্যান্ডের খেলা সম্প্রচারকারী সমস্ত টিভি চ্যানেলগুলিই বয়কট করে দিল। চ্যানেলগুলির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরেই এই শাস্তি পেতে হল ভনকে। যার ফলে আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের কোনও চ্যানেলে ধারাভাষ্য দেওয়া হবে না তাঁর। 

তবে ভন বসে থাকার পাত্র নন। দেশি চ্যানেল না পেয়ে বিদেশি চ্যানেলে ধারাভাষ্য দিতে চলেছেন তিনি। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টেসর হয়ে কাজ করবেন প্রাক্তন এই ইংরেজ ব্যাটসম্যান। তবে সেখানে তিনি নিদের দেশের হয়ে বেশি গলা ফাটাতে পারবেন না। তাঁকে বিপক্ষ দল তথা অজিদেরই গুণগান গাইতে হবে।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছেন ভন। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই আগামী সপ্তাহের আগে অস্ট্রেলিয়া যেতে পারবেন না। টুইটে নিজেই এটা জানিয়েছেন তিনি। ২০০৯ সালে ইয়র্কশায়ারে থাকাকালীন অন্যান্য ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতেন ভন। যেটা প্রকাশ্যে আনেন পাক বংশোদ্ভূত ক্রিকেটার আজম রফিক।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত