ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় রিয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি : রিয়ালের খেলার চমক এর আগে দেখেছে গোটা বিশ্ব। এবারও আশ্চর্যজনকভাবে ফের কামব্যাক করে দেখাল রিয়াল। ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে থেকেও রিয়াল দুর্দান্তভাবে কামব্যাক করে দেখাল। কার্লো আনচেলত্তির শিষ্যরা দুই গোলে পিছিয়ে থেকেও বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দিল।

মঙ্গলবার(২২ অক্টোবর)উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথ দেখাল। অবশ্য প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল। অনেকে হয়ত আন্দাজ করেছিল রিয়ালের জয়। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ হ্যাটট্রিকের কল্যাণে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত বিজয় রথের চাকা গড়াল লস ব্লাঙ্কোসদের।

শুরু থেকেই ডর্টমুন্ড বার্নাব্যুতে নিজেদের দাপট দেখায়। ডনিয়েল মালেনের ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। এরপর ৩৪ মিনিটে জেমি গিটেন্স গোল করে ব্যবধান ২-০ করে দেয়। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ বেশ কিছুটা ম্লান ছিল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের দৃশ্যপট পুরো বদলে যায়। ৬০ মিনিটে রুডিগারের হেড থেকে গোল করলে ব্যবধান কমায় রিয়াল। এর দুই মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে অধিনায়ক লুকাস ভাসকুয়েজ ডান প্রান্ত থেকে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর ভিনিসিয়ুস জাদুর ভেলকি দেখান। ম্যাচের বাকি সময়জুড়ে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে আরও দুটি গোল করেন, যার মধ্যে তার দ্বিতীয় গোলটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজ হাফ থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স চিরে ফেলে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
অবশ্য রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক। তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম। তার অসাধারণ দক্ষতায় ৫-২ গোলের জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি