এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে অখুশি বিরাট তর্ক জুড়লেন আম্পায়ারের সঙ্গে

মাঠের মধ্যে অগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলি পরিচিত। দলনায়ক হিসেবে তাঁর অগ্রাসী মনোভাব অন্য অধিনায়কদের সঙ্গে তফাৎ গড়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠের মধ্যে অগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলি পরিচিত। দলনায়ক হিসেবে তাঁর অগ্রাসী মনোভাব অন্য অধিনায়কদের সঙ্গে তফাৎ গড়ে দিয়েছে। বিশেষ করে তিনি কখনও তাঁর অনুভূতি গোপন করেন না। উইকেট পড়লেই তাঁর উচ্ছ্বাস বা আম্পায়ারের সিদ্ধান্তয় অখুশি হলে তিনি মাঠেই তাঁর বহিঃপ্রকাশ দেখা যায়। সোমবারও যা দেখা গেল। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে সোমবার শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। তবুও যেন তাঁর জয়ের ক্ষুধা কম নয়। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আম্পায়ার বীরেন্দ্র শর্মা একটি এলসিডব্লিউর খারাপ সিদ্ধান্তের পর আরসিবি অধিনায়কের আক্রমণের মুখে পড়লেন।

সোমবার কেকেআর-এর রাহুল ত্রিপাঠির ব্যাটে বল লাগার আগেই প্যাডে লেগেছিল বলে দাবি করেন বিরাট। এলবিডব্লিউ-র আবেদনে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার। ফলে ক্ষোভে ফেটে পড়েন আরসিবি অধিনায়ক। সঙ্গে সঙ্গেই তিনি রিভিউ আবেদন করেন। পরে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করে রাহুল ত্রিপাঠিকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। যদিও কোহলি শুধু উইকেট পেয়ে সন্তুষ্ট ছিলেন না। আম্পায়ারদের মুখোমুখি হওয়ার আগে রাগে বল মাটিতে ছুঁড়ে মারেন তিনি। এরপরই দেখা গেল বিরাট আম্পায়ারদের কাছে এগিয়ে যান এবং বীরেন্দ্র শর্মার সঙ্গে ক্ষুব্ধভাবে কথা বলছেন। বিরাট কোহলি স্পষ্টতই ম্যাচে বীরেন্দ্র শর্মার সামগ্রিক আম্পায়ারিংয়ে খুশি ছিলেন না, এবং এলবিডব্লিউ সিদ্ধান্তের পর তাঁর বহিঃপ্রকাশ দেখা গেল সোমবারের ম্যাচে। যদিও এদিনের ম্যাচ পরিচালনায় আম্পায়ার বীরেন্দ্র শর্মার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩