রোহিতকে টপকে ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি : রোহিত শর্মাকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রানপ্রাপকদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে শুরু হওয়া টেস্টে এই রেকর্ডটি করেছেন তিনি। ৫৭ ইনিংস খেলে বিরাটের সংগ্রহ ২১০১ রান। অন্যদিকে রোহিতের সংগ্রহ ৪২টি ইনিংসে ২০৯৭ রান।

২০১৯ খেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মাকে টপকে অনেকটাই এগিয়ে গেলেন বিরাট কোহলি। বিরাট, রাহিতের পর টেস্টে রান প্রাপকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চেতশ্বর পুজারা। চেতশ্বর করেছেন ৬২ ইনিংসে ১৭৬৯ রান। এরপর রয়েছে অজিঙ্কা রাহানে। রাহানের সংগ্রহ ৪৯টি ১৫৭৯টি রান। তারপরেই রয়েছেন ঋষভ পন্থ। ঋষভের সংগ্রহ ৪১টি ইনিংসে ১৫৭৫ রান।

গত মঙ্গলবার থেকে সেঞ্চুরিয়ানে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। সেই টেস্টে ৬৪ বলে ৩৮ রান করেন বিরাট কোহলি। এই রান করার সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে এই বিরল রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। তবে এই টেস্টে অবশ্য বড় রান করতে পারেননি বিরাট কোহলি। ৩০ তম ওভারে কাগিসো রাবাডার বলে আউট হয়ে যান তিনি। সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন আট উইকেটে ২০৮ রান করে ভারত। কে এল রাহুলের ৭০ রান ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। এই টেস্টে ভারতের পারফরমেন্স তেমন আশানুরুপ না হলেও বিরাটের এই রেকর্ড সকলেরই নজর কেড়েছে। প্রশ্ন উঠছে, বিরাট কোহলি কী দক্ষিণ আফ্রিকা সিরিজে শতরান করতে পারবে, এই বিষয়টি অবশ্য সময়ই বলবে।

 

 

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক