১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)  সঙ্গে দীর্ঘ ১৮ বছরের পথচলার অবসান। ফ্র্যাঞ্চাইজির  প্রাক্তন প্রধান ফিজিও ইভান স্পিচলিকে হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি জানাল দল। ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত  দীর্ঘ ১৮ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন তিনি।  RCB-র বিভিন্ন মরশুমের যাত্রাপথে নেপথ্যের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন স্পিচলি। খেলোয়াড়দের ফিটনেস থেকে শুরু করে পুনর্বাসন, সব ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত এক বিশেষ বিদায় সংবর্ধনায় যোগ দিতে ফিরেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলের বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়রা, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।  সকলে মিলে তাঁর অবদানের প্রতি সম্মান জানান।  এই অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন দলের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। 

স্পিচলিকে নিয়ে বিরাটের বার্তা সকলের মন ছুয়ে গিয়েছে। তিনি বলেন, “RCB পরিবারে সম্ভবত আমি  আপনার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি।  আপনি এই পরিবারের একজন ‘OG’।  আপনার কঠোর পরিশ্রমের পাশাপাশি  যত্নশীল মনোভাব এবং সততা আমাদের সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি সবসময় এই পরিবারের অংশ ছিলে, আছ এবং থাকবে।” 

আরও পড়ুন: ‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

বেঙ্গালুর ক্রিকেট পরিচালক মো বোব্যাট বলেন, স্পিচলির অবদানকে সম্মান জানাতেই তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।  বিদায়ী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে স্পিচলি বলেন, “হোটেলে ঢুকেই মনে হয়েছে যেন নিজের ঘরেই ফিরে এসেছি। RCB সবসময় আমার কাছে পরিবারের মতো। বিশ্ব ক্রিকেটে অনেকেই হয়তো এখানে একটি মৌসুম কাটানোর স্বপ্ন দেখেন, সেখানে আমি ১৮টি মৌসুম কাটানোর সুযোগ পেয়েছি । এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।” অনেকেই বলেছেন, এই আবেগঘন বিদায় অনুষ্ঠান যেন আরও একবার প্রমাণ করল, ক্রিকেট শুধু মাঠের লড়াই নয় এটি সম্পর্ক, সম্মান এবং পরিবারের বন্ধনেরও অপর একটি নাম। 

 

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা