চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্বেচ্ছায় নাকি চাপে পড়ে অবসর?’, তামিমকে প্রশ্ন মাশরাফির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাইগার অধিনায়ক তামিম ইকবালের আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা নিয়ে তোলপাড় দেশ। অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য সভাপতি নাজমুল হাসান পাপন আর যাবতীয় অপকর্মের হোতা কোচ চণ্ডিকা হাথরুসিংহের অপমানের কারণেই আফগানিস্তান সিরিজ চলার মাঝপথেই অবসরের ঘোষণা করেছেন বাংলাদৈশের সেরা ব্যাটার। আর ওই খবর ছড়িয়ে পড়তেই বিসিবি সভাপতি ও কোচকে গলাধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। সরাসরিই তামিমের পাশে দাঁরিয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। বৃহস্পতিবার রাতেই ফেসবুকে এক আবেঘঘন পোস্ট করে তিনি প্রাক্তন অধিনায়কের কাছে জানতে চেয়েছেন, তামিম কি স্বেচ্ছায় অবসরে নাকি চাপে পড়ে?

 তামিমের অবসরের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টা বাদে ফেসবুকে এক পোস্ট করেছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক মাশরাফি। পোস্টে তিনি লিখেছেন, ‘তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভাল লাগলেও তোর, ভাল না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভাল কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভাল বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনও চাপ তোকে বাধ্য করেছে!’

এক সময়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালেই ক্রিকেট ছাড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাকে। এদিন তিনি বিসিবি সভাপতি ও তাঁর অপকর্মের হোতা চণ্ডিকা হাথুরুসিংহেকে খোঁচা দিয়ে বলেছেন, ‘গুড বাই তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়!’

Published by:

Share Link:

More Releted News:

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ