ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। তার মধ্যেই ভাইকে হোয়াটসঅ্যাপে নির্যাতনের ছবি পাঠিয়েছিলেন বধূ। আর তার পরদিনই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। মৃতার নাম নুরবানু বিবি (২৬)। ঘটনায় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। যদিও আত্মহত্যার দাবি করেছেন স্বামী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদহের চাঁচল থানার দেবীগঞ্জের বাসিন্দা নুরবানুর সঙ্গে বিয়ে হয়েছিল সামাদ আলির। প্রায় পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। কর্মসূত্রে স্বামীর সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে থাকতেন নুরবানু। সামাদের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের দুই সন্তান রয়েছে তাঁর। অন্যদিকে, নুরবানুর কোনও সন্তান হচ্ছিল না। আর সেই বিষয়কে কেন্দ্র করেই দাম্পত্য কলহ চলত বলে অভিযোগ বাপের বাড়ির লোকজনের। তাঁদের দাবি, সন্তান না হওয়ার কারণে নুরবানুর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন স্বামী।

আরও পড়ুনঃশিয়ালদার বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

পরিবারের অভিযোগ, সম্প্রতি নির্যাতনের ছবি ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নুরবানু। তার পরদিনই উজ্জয়িনীর ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মালদহের দেবীগঞ্জে ফেরেন সামাদ। মৃতার পরিবারের দেবীগঞ্জে ফেরেন সামাদ। মৃতার পরিবারের অভিযোগ, প্রথমে দেহ দেখতে বাধা দেওয়া হয় তাঁদের। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে বিক্ষোভের মুখে দেহ বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সামাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অন্যদিকে, কাজ থেকে ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান বলে দাবি করেছেন সামাদ। নুরবানুর মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ