‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না।’ দিল্লির মঞ্চে দাঁড়িয়ে সমালোচকদের এ ভাবেই পাল্টা জবাব দিলেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি তাঁর ‘আমি একজন শিল্পী’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের জবাব দিতে গিয়েই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সরব হন তিনি। নিশানা করেন ‘ককরোচ জনতা পার্টি’কে।

দিলজিতের ‘আওরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর প্রথম দিনের অনুষ্ঠান ছিল শুক্রবার। সেখানে উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী বলেই আপনাদের সকলকে ভালবাসি। আমি চুপ করে রয়েছি, তাই আমাকে চুপ থাকতে দিন। আমি সকলকে সমর্থন করি। কিন্তু পঞ্জাবিদের কী ভাবে লড়াই করতে হয়, তা শেখাতে আসবেন না।’ প্রসঙ্গত, কয়েক মাস আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন নিয়ে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে দিলজিৎ বলেছিলেন, তিনি একজন শিল্পী, রাজনীতিক নন। তাঁর সেই মন্তব্যের পরেই সমালোচনায় সরব হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। দলের নেতা অভিজিৎ দীপকে দিলজিতের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ, রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ‘সৎলুজ’ ছবিতে অভিনয় করলেও ছাত্র আন্দোলন নিয়ে তিনি সরাসরি মুখ খোলেননি বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এ দিনের অনুষ্ঠানে নিজের ছবি ‘সৎলুজ’ নিয়েও মুখ খোলেন দিলজিৎ। প্রয়াত মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরার জীবন অবলম্বনে তৈরি ওই ছবিকে মঞ্চে দাঁড়িয়ে কটাক্ষ করার প্রতিবাদ করেন তিনি। জানান, ছবিটি তৈরি করতে তাঁদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। শেষে বলেন, কেউ তাঁদের ঘৃণা করলেও তিনি সকলকে ভালবাসেন।

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!