বিশ্ব বক্সিংয়ে সোনা জয়ী সুইটিকে অভিনন্দন মমতার

শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশিপে ৮১ কেজি বিভাগে সোনা জিতেছেন সুইটি বোরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশিপে ৮১ কেজি বিভাগে সোনা জয়ী সুইটি বোরাকে টুইট করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতেই সুইটিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৮১ কেজি বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে পুরো দেশকে গর্বিত করেছেন। আপনার সমস্ত ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইল।’

হরিয়ানার হিসারের মেয়ে সুইটির সাম্প্রতিককালের সাফল্য চোখে পড়ার মতো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ানশিপে সোনা জেতার পাশাপাশি দেশ-বিদেশে একাধিক প্রতিযোগিতাতেও পদক জিতে দেশকে গর্বিত করেছেন। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে ৮১ কেজি বিভাগে চিনের ওয়াং লিনাকে হারিয়ে সোনা জিতেছেন। অর্থা‍ৎ ৮১ কেজি বিভাগে বক্সিংয়ে তিনিই বিশ্ব সেরা। সুইটির হাত ধরেই বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ১২ নম্বর পদক জিতল ভারত। তাঁকে নিয়ে সাতজন ভারতীয় বক্সার বিশ্বচ্যাম্পিয়ন হলেন। তার মধ্যে অবশ্য মেরি কম একাই ছ’বার বিশ্ব সেরার শিরোপা পেয়েছেন।

বক্সিংয়ে জগতে সুপরিচিত নাম সুইটিকে গত বছর রাজস্থানের দৌসায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় সামিল হতে দেখা গিয়েছিল। শুধু সুইটি নন, তাঁর স্বামী তথা দেশের নামী কবাডি খেলোয়াড় দীপক হুদাও রাহুলের কর্মসূচিতে পা মিলিয়েছিলেন। তবে দুজনেই সক্রিয় রাজনীতিতে আপাতত পা না রাখার কথা জানিয়েছিলেন।

‘মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে করতে গিয়েছিলাম’, কীভাবে রক্ষা পান গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা