নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে কিউয়িদের মাত্র ১৩ রানে হারিয়ে দিয়েছেন ক্যারেবিয়ানরা। এদিকে টানা দুটি ম্যাচে হেরে সমস্যার মুখে পড়েছে নিউজিল্যান্ড। কিউয়িদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেন ক্যারেবিয়ানরা। শেষ দুটি ওভারে দুর্ধর্ষ ব্যাটিং করতে দেখা যায় শেরফান রাদারফোর্ডকে। একা হাতে শেষ দুটি ওভারে ৩৭ রান করেন তিনি। দুটি চার ও চারটি ছয় মেরে ৩৯ বলে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। দশম উইকেটে মোতিকে সঙ্গে নিয়ে ৩৭ রানের জুটি বাঁধেন রাদারফোর্ড, তা খুবই তারিফযোগ্য।

এদিকে ১৫০ রান তাড়া করতে নেমে ধারাবাহিক উইকেট পতনের মুখে পড়তে হয় নিউজিল্যান্ডকে। প্রথম সাত ওভারে ৪৫ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়ে বসে কিউয়িরা। মাত্র ১ রান করে গুড়াকেশ মোতির বলে আউট হয়ে যান উইলিয়ামসন। আউট হয়ে যান ফিন অ্যালেন, ডেভন কনওয়ে। এরপর রাচীন রবীন্দ্র, ডারেল মিচেলও বেশিক্ষণ উইকেটে টেকেনি। ১১ ওভারেই ৬৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে ৩৩ বলে ৪০ রান করে জয়ের কিছুটা আশা জুগিয়েছিলেন গ্লেন ফিলিপস। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। ২০ ওভারে ১৩৬ রানেই থেমে যায় কিউয়িদের ইনিংস।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম