দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কোন অলরাউন্ডার, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন রবীন্দ্র জাদেজা। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ভারতের এই অলরাউন্ডারের খেলার সম্ভাবনা প্রবল।রবীন্দ্র জাদেজা মাঠে নামলে ভারতের বোলিং লাইন আপ অনেকটাই মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরুর আগে চোট পাওয়ায় খেলতে পারেননি জাদেজা। তবে টেস্ট ম্যাচ শুরুর পর তৃতীয় দিনে ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ম আপ করতে দেখা যায় রবীন্দ্রকে। ফিটনেস ড্রিল করতেও দেখা যায় জাদেজাকে। নেটে মুকেশ কুমারের সঙ্গে বল করতেও দেখা যায় অলরাউন্ডারকে। রবীন্দ্র জাদেজার শারীরিক অবস্থা খতিয়ে দেখেন টিমের হেলথ কোচ রজনীকান্ত। কুড়ি মিনিট ধরে তাঁকে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। তখন থেকেই মনে করা হচ্ছিল, রবীন্দ্র জাদেজা হয়ত খেলতে পারেন কেপটাউন টেস্টে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের বল খেলতে কোনও সমস্যায় পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। ১৯ ওভার বল করে ৪০ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন অশ্বিন। সেক্ষেত্রে যদি রবীন্দ্র জাদেজাকে ব্যবহার করা যায়, তাহলে তা অনেকটাই ভারতের পক্ষে ভালো হবে মনে করা হচ্ছে। রবীন্দ্র জাদেজার স্পিন অ্যাটাক খেলতে কিছুটা হলেও বেগ পেতে পারেন ডিন এলগার, মার্কো জেনসনরা। পাশাপাশি জাদেজার ব্যাটিংও কাজে আসবে বলে বিশেষজ্ঞদের অভিমত। দ্বিতীয় টেস্ট শুরু হতে আর চার দিন বাকি। এখন দেখার, বলে কী ভেল্কি দেখাতে পারেন জাদেজা। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি