চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানকে আমেরিকার হারানোর পিছনে কার হাত, জানেন কি

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার কাছে অবিশ্বাস্যভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু এই হারের পিছনে যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তাঁর নাম সৌরভ নেত্রাভালকার। সুপার ওভারে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে দেননি ভারতীয় বংশোদ্ভূত এই বোলার।

জানা গিয়েছে, ১৯৯১ সালে মুম্বইতে জন্ম সৌরভ নেত্রাভালকারের। এরপর ২০১০ সালে ভারতের হয়ে অনুর্ধ ১৯ বিশ্বকাপও খেলেন তিনি। খেলেছেন রঞ্জি ট্রফি। যেকোনও উইকেটে পেস, বাউন্স আনার দক্ষতা রয়েছে সৌরভের। সৌরভ পেশায় একজন ইঞ্জিনিয়ার। এখন তিনি ওরাকেলে চাকরি করেন। ২০১৫ সালে ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সৌরভ। পড়াশোনা শেষ করে চাকরিও পান মার্কিন যুক্তরাষ্ট্রে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ক্রিকেটটাও চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত সফলতা এল। দুর্ধর্ষ বোলিং করে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বোলার।

উল্লেখ্য, ২০১০ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই দলে ছিলেন সৌরভ। সৌরভরা যখন ভারতের হয়ে খেলেছেন, তখনও পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। সৌরভের পরের ম্যাচ তাঁর জন্মভূমি ভারতের বিরুদ্ধে। সৌরভ কী পারবে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ